দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শনিবার (২ ডিসেম্বর) দেশের কয়েকটি এলাকায় ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্যাসের পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য এসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। এছাড়াও কিছু এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকবে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন কোম্পানি শুক্রবার (১ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা টঙ্গী, ঢাকা-ময়মনসিংহ রোডের পশ্চিম পাশ- আব্দুল্লাহপুর থেকে বোর্ড-বাজার পর্যন্ত সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।
তিতাস কর্তৃপক্ষ গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।
এও