দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

তফসিল চূড়ান্ত করতে নির্বাচন কমিশননে (ইসি) ২৬তম মুলতবি সভা চলছে। এ সভায় ভোটের দিনক্ষণ চূড়ান্ত হবে। সভা শেষে সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে তফসিল নিয়ে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
তবে সিইসি’র ভাষণের পর যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে তার জবাব দেবেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।
ইসির সহকারী জনসংযোগ পরিচালক আশাদুল হক জানান, তফসিল ঘোষণার পর কারও কোনো প্রশ্ন থাকলে সে বিষয়ে কথা বলবেন ইসি সচিব। নির্বাচন ভবনে ইসি সচিবের দপ্তরের সামনেই ব্রিফিং করবেন সচিব।
এইউ