দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভোটে অনিয়মের ছবি প্রকাশের পর আটকে যাওয়া লক্ষ্মীপুর-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচনের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। গেজেটে লক্ষ্মীপুর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ গোলাম ফারুক ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মো. শাহজাহান আলমকে বিজয়ী ঘোষণা করা হয়। মঙ্গলবার (১৪ নভেম্বর) নির্বাচন কমিশন থেকে এ তথ্য জানা গেছে।
এর আগে সোমবার (১৩ নভেম্বর) লক্ষ্মীপুর-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচনে তদন্ত রিপোর্টে অনিয়েমের সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম। তিনি বলেন, লক্ষ্মীপুর-৩ আসনের যে কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগ ছিল, সেই কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচনেও অনিয়মের অভিযোগ ওঠা কেন্দ্র বাতিল করা হয়েছে।
সে সময় এসব কেন্দ্রের ভোট বাদ দিয়ে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর ভোট হিসাব করে নতুন করে ফলাফল ঘোষণা করার কথাও জানান ইসি সচিব।
এ কে এম শাহজাহান কামালের মৃত্যুতে শূন্য হওয়া লক্ষ্মীপুর-৩ আসনে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন চারজন প্রার্থী। এর মধ্যে ছিলেন আওয়ামী লীগ থেকে গোলাম ফারুক পিংকু (নৌকা), জাতীয় পার্টির মোহাম্মদ রাকিব হোসেন (লাঙল), জাকের পার্টির শামছুল করিম খোকন (গোলাপ ফুল) ও ন্যাশানাল পিপলস পার্টির সেলিম মাহামুদ (আম)। তবে ভোটগ্রহণ চলাকালে ‘অনিয়মের’ অভিযোগ তুলে চার প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির মোহাম্মদ রাকিব হোসেন এবং জাকের পার্টির শামছুল করিম খোকন ভোট বর্জন করেন।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুস সাত্তার ভুঁইয়ার মৃত্যুতে শূন্য হওয়া এই আসনটিতে বিজয়ী হন আওয়ামী লীগের প্রার্থী মো. শাহজাহান আলম। শাহজাহান আলম নৌকা প্রতীকে ৬৬ হাজার ৩১৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. জিয়াউল হক মৃধা কলার ছড়ি প্রতীকে পেয়েছেন ৩৭ হাজার ৫৫৭ ভোট। বে আশুগঞ্জ উপজেলার কয়েকটি ভোটকেন্দ্রে অনিয়মের অভিযোগ উঠে।
দুইটি আসনেই ভোট হয় গত ৫ নভেম্বর।
এও