দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় পার্টির রাজধানীর বনানীর কার্যালয়ে দলের চেয়ারম্যান জিএম কাদেরের সঙ্গে দেখা করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। সোমবার (১৩ নভেম্বর) বেলা ৩টার দিকে পিটার হাস সেখানে আসেন এবং প্রায় ঘণ্টা খানেক বৈঠক করেন। বৈঠক শেষে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, ডোনাল্ড লু স্বাক্ষরিত একটি চিঠি দিতেই মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস জাতীয় পার্টির কার্যালয়ে এসেছিলেন। চিঠিতে অবাধ, সুষ্ঠু, গ্রহনযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ দেওয়া হয়েছে।
এসময় নির্বাচনি পরিবেশ নিয়ে এখনও জাতীয় পার্টি শঙ্কিত জানিয়ে তিনি বলেন, নির্বাচনে যোগ দেওয়া নিয়ে সিদ্ধান্তহীনতায় তার দল।
তফসিল ঘোষণার সময় ঘনিয়ে আসছে এমন বাস্তবতায় জাতীয় পার্টির ভূমিকা কি হবে এক প্রশ্নের জবাবে মহাসচিব জানান, সিদ্ধান্তের জন্য দলের বিভিন্ন পর্যায়ে বৈঠক করবে তার দল।
এসময় গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সরকার ও কমিশনকে আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় পার্টি।
বৈঠকে উপস্থিত ছিলেন দলটির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ, মহাসচিব এডভোকেট মজিবুল হক চুন্নু এবং চেয়ারম্যানের উপদেষ্টা ও বিশেষ দুত মাশরুর মাওলা।
এফএইচ