দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অনিয়মের অভিযোগে লক্ষীপুর-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনের ফলাফলের গেজেট স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৭ নভেম্বর) সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব মো. জাহাংগীর আলম।
এর আগে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের উপনির্বাচনে নৌকার প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু নৌকা প্রতীকে ১ লাখ ২০ হাজার ৫৯৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মোহাম্মদ রাকিব হোসেন লাঙল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৮৪৬ ভোট।
রোববার (৫ নভেম্বর) রাত ৮টার দিকে লক্ষ্মীপুর টাউন হলে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন।
আর ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) সংসদীয় আসনে নিয়ম রক্ষার উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. শাহজাহান আলম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। রোববার (৫ নভেম্বর) দিনভর ভোট শেষে রাতে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. শাহগীর আলম এ ফলাফল ঘোষণা করেন।
এইউ