দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সরকার, রাজনৈতিক দল, নির্বাচন কমিশনসহ অংশীজনদের কাছে পাঁচটি সুপারিশ রেখেছে যুক্তরাষ্ট্রের প্রাক্-নির্বাচনী পর্যবেক্ষক দল। এক বিজ্ঞপ্তিতে পর্যবেক্ষক দলটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
এ নির্বাচন পর্যবেক্ষণে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক মিশন পাঠানোর বিষয়টি মূল্যায়ন করতে গত ৭ অক্টোবর ঢাকায় এসেছিল মার্কিন প্রতিনিধিদলটি। ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) ও ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) সমন্বয়ে গঠিত মার্কিন প্রতিনিধিদলটি ঢাকা সফরকালে অন্তত ২০টি বৈঠক করে।
সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান, মন্ত্রিসভার কয়েকজন জ্যেষ্ঠ সদস্য, নির্বাচন কমিশন, আওয়ামী লীগ-বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, নাগরিক সমাজের প্রতিনিধি, কূটনীতিকসহ অংশীজনদের সঙ্গে বৈঠক করে প্রতিনিধিদলটি।
সফর শেষে ওয়াশিংটনে ফিরে মার্কিন প্রতিনিধিদলটি এ বিবৃতি দেয়। বিবৃতিতে বাংলাদেশে একটি বিশ্বাসযোগ্য, অংশগ্রহণমূলক ও সহিংসতামুক্ত জাতীয় নির্বাচন নিশ্চিতের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোকে অর্থবহ সংলাপে বসতে বলেছে প্রতিনিধিদলটি।
প্রতিনিধিদলটি দলটি মনে করে, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অচলাবস্থার সমাধানসহ বাস্তবসম্মত, দীর্ঘস্থায়ী ও বিশ্বাসযোগ্য পরিবর্তনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর খোলামনে আলোচনায় যুক্ত হওয়া উচিত।
প্রতিনিধিদলটি যেসব সুপারিশ রেখেছে, তা হলো-
১. সহনশীল বক্তৃতা ও নির্বাচনী মুখ্য ইস্যুতে খোলামেলা-অর্থবহ সংলাপে বসা।
২. মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা ও নাগরিকদের জন্য খোলামেলা পরিবেশ নিশ্চিত করা, যেখানে ভিন্নমতকে সম্মান করা হয়।
৩. সহিংসতার বিরুদ্ধে অঙ্গীকার ও রাজনৈতিক সহিংসতায় জড়িতদের জবাবদিহি নিশ্চিত করা।
৪. স্বাধীনভাবে নির্বাচন পরিচালনাকে শক্তিশালী করাসহ সব দলের অর্থবহ রাজনৈতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্র তৈরি করা।
৫. নাগরিকদের মধ্যে অন্তর্ভুক্তিমূলক ও সক্রিয় নির্বাচনী অংশগ্রহণের সংস্কৃতি উৎসাহিত করা।
মার্কিন প্রতিনিধিদল বলেছে, এই সুপারিশগুলো একটি রোডম্যাপ তৈরি করবে। সুপারিশগুলো বিবেচনায় নেওয়া হলে বাংলাদেশের গণতন্ত্রকে এগিয়ে নিতে পারে—এমন বিশ্বাসযোগ্য, অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক ও সহিংসতামুক্ত নির্বাচনের লক্ষ্য অর্জনে সহায়তা করতে পারে।
এফএইচ