দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তার সরকারি বাসভবন বঙ্গভবনে রোববার (১৫ অক্টোবর) সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সাক্ষাৎকালে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
এসময় নতুন প্রধান বিচারপতিকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি। তিনি আশা প্রকাশ করেন যে, তার নেতৃত্বে বিচার বিভাগের উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত হবে।
প্রধান বিচারপতিও এসময় রাষ্ট্রপতিকে বিচার বিভাগের উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা অবহিত করেন।
তিনি আরও জানান, বিচারকদের প্রশিক্ষণের সুযোগ-সুবিধা বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। বৈঠককালে রাষ্ট্রপ্রধান সুপ্রিম কোর্টের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।
রাষ্ট্রপতি বলেন, বিচার বিভাগের উন্নয়নে গৃহীত কার্যক্রম বাস্তবায়নে, সরকার সার্বিক সহযোগিতা অব্যাহত রাখবে।
এসময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম ও সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
এইউ