দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদে আবারও নিয়োগ পেয়েছেন ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। তাকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ সচিব মো. রফিকুল ইসলামের সই করা এক প্রজ্ঞাপন এ তথ্য জানানো হয়।
আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বাংলাদেশ সিভিল সার্ভিস (স্বাস্থ্য) দশম ব্যাচের কর্মকর্তা। তার চাকরির নিয়মিত মেয়াদ ছিল ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। মেয়াদ টেনে দুই বছর লম্বা করা হয়। সেই মেয়াদও শেষ হচ্ছে এই ৩১ ডিসেম্বর। প্রজ্ঞাপণ অনুযায়ী তিনি আরও দুই বছর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে থাকছেন।