দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনৈতিক আশ্রয়ে যুক্তরাজ্যে আছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তিনি জানান, তারেক রহমানের বিষয়ে লন্ডন থেকে ঢাকাকে এ তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশ ও যুক্তরাজ্য পঞ্চম কৌশলগত সংলাপ শেষে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য। জনগণ যাতে অবাধ ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেটা চায় যুক্তরাজ্য।
পররাষ্ট্র সচিব আরও বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করে সাইবার নিরাপত্তা আইন প্রণয়নের কথা জানানো হয়েছে। সাইবার নিরাপত্তা আইনে ত্রুটি থাকলে তা উৎরাতে সাহায্য করবে যুক্তরাজ্য।
তিনি বলেন, তারেক রহমান যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়ে আছেন। দুই দেশের মধ্যে বন্দি বিনিময় চুক্তি করার বিষয়ে আলোচনা হয়েছে।