দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চলতি বছরের আগস্ট মাসে সারাদেশে ১ হাজার ৬৬৭টি আগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২৮ জন আহত ও ৮ জন নিহত হয়েছে। ঢাকা সিটি করপোরেশন এলাকায় আগুনের ঘটনা ঘটে ১২৮টি। যেখানে আহত হয়েছে ১ জন। কেউ নিহত হয়নি। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যেমকে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগস্ট মাসে সারাদেশে ১ হাজার ৬৬৭টি অগ্নিকাণ্ডের ঘটনার মধ্যে ঢাকা বিভাগে ৪১৬টি, ময়মনসিংহ বিভাগে ৮১টি, চট্টগ্রাম বিভাগে ২৭৬টি, রাজশাহী বিভাগে ২৭৭টি, খুলনা বিভাগে ২৪৪টি, সিলেট বিভাগে ৫৫টি, বরিশাল বিভাগে ৭৭টি ও রংপুর বিভাগে ২৪১টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মাসিক পরিসংখ্যানে দেখা গেছে, জুলাই মাস থেকে আগস্ট মাসে অগ্নিকাণ্ডের ঘটনা বেড়েছে ১৯৬টি। গত জুলাই মাসে সারাদেশে ১ হাজার ৪৭১টি আগুনের ঘটনা ঘটে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগস্ট মাসে সারাদেশে অগ্নিকাণ্ড ছাড়াও অন্যান্য দুর্ঘটনার সংখ্যা ৯৫৭টি। ঢাকা বিভাগে ২১১টি, ময়মনসিংহ বিভাগে ৪৫টি, চট্টগ্রাম বিভাগে ১৪৩টি, রাজশাহী বিভাগে ২৪৩টি, খুলনা বিভাগে ১১২টি, সিলেট বিভাগে ৩৯টি, বরিশাল বিভাগে ৩৯টি ও রংপুর বিভাগে ১২৫টি দুর্ঘটনা ঘটে। যেখানে ১ হাজার ৬১ জন আহত এবং ১৮৩ জন নিহত হয়। দুর্ঘটনাগুলোর মধ্যে ৬৩৫টি সড়ক দুর্ঘটনায় উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করে ফায়ার সার্ভিস। এছাড়া রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণজনিত দুর্ঘটনা ১৪টি, গ্যাস লাইনে ত্রুটি জনিত ১৫টি, লিফট দুর্ঘটনা ৩০টি, ভূমিধস ১৫টি, নদী ও পানিতে ডুবে যাওয়ার ১০২টি দুর্ঘটনা ঘটে। সারাদেশে নদী, পুকুর ও পানিতে ডুবে ৫৭ জন নিহত হন। এ দুর্ঘটনাগুলোর মধ্যে শুধু ঢাকা সিটি করপোরেশন এলাকায় ৬৭টি দুর্ঘটনা ঘটে। এতে ২২ জন আহত ও ১১ জন নিহত হয়।
আগস্ট মাসে সারাদেশ থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অগ্নি ও বিভিন্ন দুর্ঘটনায় ৪ হাজার ১০৭টি কলের মাধ্যমে সেবা প্রদান করেছে। এছাড়া ১ হাজার ৭৭টি কলের মাধ্যমে অ্যাম্বুলেন্স সেবা প্রদান করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। আগস্ট মাসে সারাদেশে মোট ১ হাজার ৬২ জন রোগী পরিবহন করে সেবা প্রদান করে। এর মধ্যে ঢাকা সিটি করপোরেশনে ১৩২টি অ্যাম্বুলেন্স কলের মাধ্যমে ১০১ জন রোগী পরিবহন করা হয়।
এইউ