• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

পদোন্নতি পেলেন ইসির ৩৩ কর্মকর্তা

দেশ টিভি ডেস্ক
  ২৯ আগস্ট ২০২৩, ২১:৪০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

জাতীয় নির্বাচনের আগে তিন স্তরে পদোন্নতি পেলেন নির্বাচন কমিশনের (ইসি) ৩৩ জন কর্মকর্তা। তাদের মধ্যে ৯ জনকে চতুর্থ গ্রেডে, ১১ জনকে পঞ্চম গ্রেডে ও ১৩ জনকে ৬ষ্ঠ গ্রেডে পদোন্নতি দেওয়া হয়েছে। তবে গ্রেডেশন তালিকায় থাকার পরও তিন পদে সাতজন পদোন্নতি পাননি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মঙ্গলবার (২৯ আগস্ট) পদোন্নতি সংক্রান্ত পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়।

এদিকে পদোন্নতির খবরে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের মধ্যে উৎসবের আমেজ দেখা গেছে। একাধিক কর্মকর্তা জানান, এরমধ্য দিয়ে দীর্ঘদিনের পদোন্নতি বন্ধ থাকার জট খুলল। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার বলেন, যেসব পদ শূন্য ছিল সেসব পদের বিপরীতে পদোন্নতি দেওয়া হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গ্রেডেশন তালিকায় থাকার পরও যারা পদোন্নতি পাননি, তাদের প্রত্যেকের কিছু না কিছু যৌক্তিক কারণ ছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, যে সাতজন কর্মকর্তা পদোন্নতি পাননি তাদের কারও বিরুদ্ধে বিভাগীয় মামলা, এসিআর খারাপ হওয়া ও বিভিন্ন সময়ে অপরাধে যুক্তের প্রমাণ রয়েছে। ওইসব বিবেচনায় তাদের পদোন্নতি দেওয়া হয়নি।

ইসি সূত্রে জানা গেছে, চতুর্থ গ্রেডে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার পদ রয়েছে ১০টি। এরমধ্যে ফাঁকা থাকা ৯টিতে মঙ্গলবার পদোন্নতি দেওয়া হয়। পদোন্নতিপ্রাপ্তরা হলেন- নির্বাচন কমিশনের উপসচিব মো. মইন উদ্দীন খান, মো. আব্দুল হালিম, রাশেদুল ইসলাম এবং জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক মোহাম্মদ আজিজুল ইসলাম ও মো. ইউনুচ আলী।

এছাড়া চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান, ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম, ময়মনসিংহের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী এবং বরিশালের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন একইপদে পদোন্নতি পেয়েছেন। তারা এতদিন চলতি দায়িত্বে ছিলেন। তবে গ্রেডেশন তালিকায় থাকার পরও পদোন্নতি পাননি ফরিদপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. দুলাল তালুকদার ও নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক) জিএম সাহাতাব উদ্দিন।

সংশ্লিষ্টরা জানান, উপসচিব বা সমমর্যাদার পদে তিন বছর চাকরি করলে তারা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হিসেবে পদোন্নতি পাওয়ার বিধান রয়েছে। ওই কর্মকর্তারা ২০১৮ সালের ৪ অক্টোবর সর্বশেষ উপসচিব বা সমমর্যাদার পদে পদোন্নতি পেয়েছেন। ২০২১ সালের ৫ অক্টোবর থেকে তারা এ পদে যোগ্য হলেও প্রায় দুই বছর পর পদোন্নতি পেলেন।

আরও জানা গেছে, পঞ্চম গ্রেডের পদভুক্ত উপসচিব, উপ-পরিচালক ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা পদে ১১ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে।

পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন- কুমিল্লা জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুঞ্জুরুল আলম, খুলনার অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. রুকুনুজ্জামান, চট্টগ্রামের জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, রাজশাহীর অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা তারেক আহম্মেদ, বরিশালের জেলা নির্বাচন কর্মকর্তা ওহিদুজ্জামান মুন্সী, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের উপ-পরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম, নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. রুহুল আমিন মল্লিক ও মো. শাহ আলম, ঢাকা জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান, রংপুর জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্ল্যাহ-আল-মোতাহসিম এবং রাজশাহীর অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাবিবুর রহমান। তবে গ্রেডেশন তালিকায় থাকার পরও পঞ্চম গ্রেডে পদোন্নতি বঞ্চিত হয়েছেন মোহাম্মদ মোশারফ হোসেন, মো. হেলাল উদ্দিন খান ও মো. সোহেল সামাদ।

সংশ্লিষ্টরা জানান, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা ২০১৬ সাল থেকেই পঞ্চম গ্রেডে পদোন্নতির যোগ্য হন। গত সাত বছর ধরে তাদের পদোন্নতি ঝুলে ছিল।

অপরদিকে ৬ষ্ঠ গ্রেডে ইসির পদগুলো হচ্ছে সিনিয়র সহকারী সচিব, জেলা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা। এ পদে পদোন্নতি পেয়েছেন ১৩ জন। ২০০৫ সালে যোগদানের পর চাকরি জীবনে এই প্রথম তারা কোনো পদোন্নতি পেলেন।

এ তালিকায় রয়েছেন- যশোরের মনিরামপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুর রশিদ, কুমিল্লার বুড়িচং উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন, রাজশাহীর পবা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম প্রমানিক, নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সহকারী পরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, বাগেরহাটের ফকিরহান উপজেলা নির্বাচন কর্মকর্তা এটিএম শামীম মাহমুদ, ঢাকার কেরানীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আ. আজিজ, গাইবান্ধার সাঘাটা উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ আবু ছাইদ, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের উপ-পরিচালক মো. তকদির আহমেদ, পটুয়াখালী সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মিজানুর রহমান খান, কুড়িগ্রামের সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আফতাব উজ্জামান, চাপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাচন মো. জিয়াউল হক খান, মাগুরার মহম্মদপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা এমএজি মোস্তফা ফেরদৌস এবং জামালপুরের বকশিগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মাহমুদুল আলম।

এ পদে গ্রেডেশন তালিকায় থাকার পরও মো. বুলবুল আহাম্মদ ও শেখ জাহিদুর রহমান বাদ পড়েছেন।

জেডএ

  • পদোন্নতি
  • ইসি
  • কর্মকর্তা
  • দেশ টিভি সংবাদ
এ সম্পর্কিত আরও খবর
নির্বাচনে ২২ সদস্যের মনিটরিং সেল গঠন করল ইসি
নির্বাচনে ২২ সদস্যের মনিটরিং সেল গঠন করল ইসি
নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য না হলে ভবিষ্যৎ অনিশ্চিত: ইসি আনিছুর
নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য না হলে ভবিষ্যৎ অনিশ্চিত: ইসি আনিছুর
শ্রীলঙ্কার ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্বে পরিবর্তন
শ্রীলঙ্কার ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্বে পরিবর্তন
সিলেট স্ট্রাইকার্সের নেটে থাকছে ১৩ বোলার
সিলেট স্ট্রাইকার্সের নেটে থাকছে ১৩ বোলার
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।