দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, এ দেশে আর কখনও ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান এবং প্রত্যাবর্তন হবে না। এই প্রতিজ্ঞা আমাদের আছে, এ দেশের জনগণের আছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে তিনি এ কথা বলেন।
সালাউদ্দিন আহমদ বলেন, বারবার যখন স্বৈরাতন্ত্রের আগমন হয়েছে প্রত্যেকবারই বিএনপির নেতৃত্বে গণতন্ত্র মুক্ত হয়েছে। একবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং এরেকবার আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র মুক্ত হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের মধ্য দিয়ে দেশের প্রায় অবরুদ্ধ গণতন্ত্র, যে স্বাধীনতা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হতে চলেছিল সেখান থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নেতৃত্ব দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে, অবরুদ্ধ গণতন্ত্রকে, পরাধীনতার শৃঙ্খলাবদ্ধ হতে যাওয়া স্বাধীনতাকে মুক্ত করেছিলেন। এটা আমাদের ইতিহাস।
তিনি বলেন, আমরা গণতান্ত্রিক আচরণ করবো। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করবো। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করবো। এ দেশে আর কখনও ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান এবং প্রত্যাবর্তন হবে না। এই প্রতিজ্ঞা আমাদের আছে, এ দেশের জনগণের আছে।
এমজে