দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বার্ষিক সংস্কারকাজের জন্য আজ বুধবার (২৫ নভেম্বর) মধ্যরাত থেকে ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত আদানি বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ হচ্ছে। ইউনিটটি ২৫ দিন বন্ধ থাকবে। আগামী ১৮ ডিসেম্বর থেকে আবারও চালু হওয়ার কথা রয়েছে।
কেন্দ্রটির দুটি ইউনিটে মোট ১ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়। এর মধ্যে ৮০০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট বন্ধ থাকবে। এক প্রেস বিজ্ঞপ্তিতে আদানি পাওয়ার জানিয়েছে, বার্ষিক সংস্কারকাজের পরিকল্পনা আগে থেকেই নির্ধারিত সূচি অনুযায়ী করা হয়েছে।
এই বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে আদানি পাওয়ার। এ কারণে গত ২৬ অক্টোবর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কাছ থেকে সময় নেয় প্রতিষ্ঠানটি। একটি ইউনিটে সংস্কারকাজ চললেও অপর ৮০০ মেগাওয়াটের ইউনিটটি স্বাভাবিকভাবে চালু থাকবে। ফলে কেন্দ্রটির অর্ধেক উৎপাদন বন্ধ থাকবে।
পিডিবির ঘণ্টাভিত্তিক তথ্য অনুযায়ী, ২৪ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশে বিদ্যুতের চাহিদা ছিল ১২ হাজার ৪২৩ মেগাওয়াট। এ সময় আদানি পাওয়ার ৯০১ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করেছিল।
বিদ্যুৎ সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, শীতের মৌসুমে বাংলাদেশে বিদ্যুতের চাহিদা কম থাকায় আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ হলেও দেশে বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কা নেই। তবে চাহিদা বাড়লে পরিস্থিতি চ্যালেঞ্জিং হতে পারে বলে জানান তাঁরা।
এমএস/