• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

ঐকমত্যে পৌঁছাতে পারেনি শ্রমিক-মালিকপক্ষ

সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব না হলে আগামীকাল সকালে আবার বৈঠক
দেশ টিভি ডেস্ক
  ২৩ নভেম্বর ২০২৬, ১৯:১৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

তৈরি পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ তাদের প্রস্তাব জমা দিয়েছে। তবে মালিক ও শ্রমিকপক্ষের প্রস্তাবের মধ্যে উল্লেখযোগ্য ব্যবধান থাকায় এখনো কোনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি নিম্নতম মজুরি বোর্ড। এ ব্যবধান কমিয়ে গ্রহণযোগ্য মজুরি কাঠামো নির্ধারণে আলোচনা অব্যাহত রয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

প্রয়োজনে আজ রাত ১০টা পর্যন্ত আলোচনা চালিয়ে যাওয়ার প্রস্তুতি রয়েছে বোর্ডের। তাতেও সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব না হলে আগামীকাল সকালে আবার বৈঠকে বসবেন বোর্ডের সদস্যরা।

সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।

এ সময় উপস্থিত ছিলেন বোর্ডের নিরপেক্ষ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমেদ, মালিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব ও বিজিএমইএর পরিচালক এবিএম শামসুদ্দিন, শ্রমিকপক্ষের প্রতিনিধি জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার।

ন্যূনতম মজুরি বোর্ডের চেয়ারম্যান জানান, মালিকপক্ষ তাদের প্রস্তাব দিয়েছে। সেটির ওপর আলোচনা চলছে।

তিনি আরও বলেন, এই পর্যন্ত মজুরি বোর্ড দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষত ঢাকার আশুলিয়া, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের ছোট-বড়-মাঝারি কারখানা পরিদর্শন করেছে। প্রাপ্ত তথ্য-উপাত্ত সভায় উপস্থাপন করা হয়েছে। শ্রমিকপক্ষের প্রস্তাব আনুষ্ঠানিকভাবে বোর্ড সভায় উপস্থাপন করা হয়েছে। মালিকপক্ষেরটাও উপস্থাপন করা হয়েছে। সেই বিষয়ে আলোচনা চলছে। হয়তো আমরা সহসাই পরবর্তী মিটিং করব। সেটি আগামীকাল (মঙ্গলবার) হতে পারে।

মালিকপক্ষের প্রস্তাব না জানানোর কারণ হিসেবে চেয়ারম্যান বলেন, বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হওয়ায় মালিকপক্ষের প্রস্তাব এখনই জানানো যাচ্ছে না। মজুরি বোর্ড যে সুপারিশ করবে এবং সরকার যেটি নির্ধারণ করবে, চূড়ান্তভাবে সেটি মালিকপক্ষকেই বাস্তবায়ন করতে হবে। এ নিয়ে কোনো বিভ্রান্তির সুযোগ নেই।

শ্রমিকদের উদ্দেশ্যে মজুরি বোর্ড চেয়ারম্যান বলেন, মজুরি বোর্ড যা কিছুই করবে, তা শ্রমিকদের জন্য করবে। বাংলাদেশের বিদ্যমান বাস্তবতা বিবেচনায় নিয়ে এবং শ্রম আইন অনুযায়ী যেসব বিবেচ্য বিষয় আছে, সেগুলো করেই বোর্ড সিদ্ধান্ত নেবে। আমরা এমন কোনো সিদ্ধান্ত নেব না, যেটি বেআইনি হয়, যেটি অবাস্তব হয়।

আরও পড়ুন

গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ, অপরাধীদের শাস্তি চান ড. ইউনূস

স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন হবে: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর সঙ্গে যেসব বিষয়ে আলোচনা হলো এনসিপির

তিনি আরও বলেন, বাজারমূল্য, শ্রমিকদের পরিবারের সদস্য, মালিকদের সক্ষমতা, বিশ্ববাজারে প্রতিযোগিতার অবস্থান কোথায় দাঁড়াবে, রপ্তানির বাজারে প্রতিযোগী সক্ষম থাকা যাবে কিনা—এসব বিবেচনায় নিয়ে আলোচনা হচ্ছে।

শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার বলেন, আজকের সভায় মালিকপক্ষ একটি প্রস্তাব দিয়েছে। কিন্তু এটিই চূড়ান্ত নয়। তবে আমাদের কাছে এটা যুক্তিসঙ্গত মনে হয়নি। আবার আমাদের প্রস্তাবও তাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। দুই পক্ষ একমত না হওয়া পর্যন্ত আলোচনা চলবে।

এমজে

  • পোশাকশ্রমিক
  • ন্যূনতম মজুরি
  • মালিক-শ্রমিক
এ সম্পর্কিত আরও খবর
সিপিডির কাছে ব্যাখ্যা চাইল বিজিএমইএ
সিপিডির কাছে ব্যাখ্যা চাইল বিজিএমইএ
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরির নতুন প্রস্তাব সিপিডির
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরির নতুন প্রস্তাব সিপিডির
মজুরি ঘোষণা যেদিনই হোক, কার্যকর হবে ১ ডিসেম্বর থেকে: বোর্ড চেয়ারম্যান
মজুরি ঘোষণা যেদিনই হোক, কার্যকর হবে ১ ডিসেম্বর থেকে: বোর্ড চেয়ারম্যান
পোশাকশ্রমিকদের ন্যূনতম ৩২ হাজার টাকা বেতনের প্রস্তাব
পোশাকশ্রমিকদের ন্যূনতম ৩২ হাজার টাকা বেতনের প্রস্তাব
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X