দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে এসআরবি। রাজধানী গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের এই এলিট ফোর্সটি।
সাঈদ খোকন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ঢাকা সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের ছেলে। বাবা মোহাম্মদ হানিফের হাত ধরেই সাঈদ খোকন রাজনীতিতে আসেন।
১৯৮৭ সালে ওয়ার্ড শাখার আইন বিষয়ক সম্পাদক হিসেবে আওয়ামী লীগে নাম লেখান সাঈদ খোকন। এরপর ১৯৯৯ সালে ঢাকা মহানগর আওয়ামী লীগে যোগ দেন।
২০০৪ সালে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হন। সর্বশেষ তিনি মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি পদে ছিলেন। ২০১৫ সালের ২৮ এপ্রিল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হন সাঈদ খোকন।
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে দলটির শীর্ষ অনেক নেতা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যান। যারা যেতে পারেননি তারা দেশেই আত্মগোপনে থাকেন। এর মধ্যে অনেকে গ্রেপ্তার হয়ে কারাগারে বন্দি আছেন। আবার অনেকে আত্মগোপনেই আছেন। মাঝেমধ্যে কেউ কেউ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হচ্ছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন সাঈদ খোকন।
কে