দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেই অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে জোরালো আওয়াজ তুলতে হবে। পানির ন্যায্য পাওনা নিয়ে ভারত কখনো সুষ্ঠু ব্যবস্থা নেয়নি।
রিজভী বলেন, ‘যারা ২৪-এ ক্ষমতাচ্যুত হয়েছে, তারা ক্ষমতায় থাকতে এক বালতি পানিও ছাড় দেয় না ভারত। যারা ২৪-এ পরাজিত হয়েছে, তারা অনেক কিছু দিয়েছে বলেছে, তারপরও ভারত পানির বিষয়ে একটুও ছাড় দেয়নি।’
তিনি বলেন, স্বাধীনতার পর থেকে দেশের স্বার্থে বরেণ্য ব্যক্তিরা যে লড়াই করেছেন, তা এখনো থামেনি। পানিবণ্টন নিয়ে ভারতের বিরুদ্ধে কথা বললে একশ্রেণির মানুষ মনে করতেন, তাঁরা পিছিয়ে পড়া মানুষ। একশ্রেণির বুদ্ধিজীবীও এমন ধারণা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ভারতের সঙ্গে অভিন্ন নদীর পানিবণ্টন নিয়ে ৫৫-৫৬ বছর ধরে আলোচনা হলেও দেশটির টনক নড়েনি। তাই প্রতিবাদ আরও তীব্র করতে হবে।
এমএস/