দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিআরএসএ) বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ সভায় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের কাছে ছয় দফা দাবি তুলে ধরেছেন সংগঠনটির মহাসচিব মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ রমজান খান। বিশেষ অতিথি ছিলেন আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা এবং লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী। এ ছাড়া উপস্থিত ছিলেন আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মো. খাদেম উল কায়েস ও এস এম এরশাদুল আলম এবং নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শামীমা আফরোজ।
সভায় মহাসচিব মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ সংগঠনের অগ্রগতি তুলে ধরার পাশাপাশি ছয় দফা দাবি পেশ করেন।
দাবিগুলোর মধ্যে রয়েছে, দেশের ৬১টি জেলা সদরে সিনিয়র সাব-রেজিস্ট্রার পদ সৃষ্টি, বিভিন্ন দেশের বাংলাদেশ দূতাবাসে সাব-রেজিস্ট্রারদের স্থায়ী পদায়ন এবং জেলা রেজিস্ট্রারদের জন্য সরকারি গাড়ির ব্যবস্থা করা। সংগঠনটির দাবি, বর্তমান কাঠামোয় একজন সাব-রেজিস্ট্রারের জেলা রেজিস্ট্রার হতে ২০ থেকে ২৫ বছর সময় লাগে। অন্যদিকে দূতাবাসে সাব-রেজিস্ট্রার নিয়োগ দেওয়া হলে প্রবাসীদের পাওয়ার অব অ্যাটর্নি-সংক্রান্ত সেবা সহজ হবে এবং প্রতারণা কমবে।
এ ছাড়া নিবন্ধন অধিদপ্তরের নিজস্ব প্রশিক্ষণ একাডেমি স্থাপন ও বিদেশে প্রশিক্ষণের সুযোগ বাড়ানোর দাবি জানানো হয়েছে। সভায় জানানো হয়, ইতিমধ্যে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় ২৪২ কর্মকর্তা প্রশিক্ষণ নিয়েছেন। চলতি অর্থবছরে দেশি-বিদেশি প্রশিক্ষণের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে।
প্রতিটি সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দশম গ্রেডের একজন কর্মকর্তা ও একজন নির্দিষ্ট কম্পিউটার অপারেটর নিয়োগের দাবিও তুলে ধরেন মহাসচিব।
ষষ্ঠ দাবিতে দলিল লেখক, নকলনবিশ ও উমেদারদের সুযোগ-সুবিধা বাড়ানোর কথা বলা হয়েছে। এর মধ্যে দলিলপ্রতি দলিল লেখকদের পারিশ্রমিক পাঁচ হাজার টাকা নির্ধারণ, সাব-রেজিস্ট্রার কার্যালয়ে কর্মরত প্রায় ১৬ হাজার নকলনবিশের চাকরি স্থায়ী করা এবং দৈনিক ৬০ টাকা পারিশ্রমিকে কাজ করা উমেদারদের বেতন যুগোপযোগী করার প্রস্তাব রয়েছে।
মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ বলেন, নিবন্ধন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত মর্যাদা ও অধিকার সংরক্ষণ, কর্মপরিবেশের উন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য নিবন্ধন সেবা সহজ ও আধুনিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন। বর্তমান কার্যনির্বাহী পরিষদের মেয়াদে সংগঠনের ধারাবাহিক উদ্যোগ ও সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগের মাধ্যমে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অর্জন এসেছে।
তিনি বলেন, এসব অর্জনের মধ্যে উল্লেখযোগ্য হলো নিবন্ধন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন নিয়োগবিধি-২০২৫ প্রণয়ন ও গেজেট প্রকাশ। দীর্ঘদিনের দাবি ও প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে নিয়োগবিধি হালনাগাদের উদ্যোগ নেওয়া হয়। এ লক্ষ্যে আইন ও বিচার বিভাগ, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়। এর ধারাবাহিকতায় ২০২৫ সালের ১৯ অক্টোবর নিবন্ধন অধিদপ্তর (কর্মকর্তা ও কর্মচারী) নিয়োগবিধি-২০২৫ গেজেট আকারে প্রকাশিত হয়। এটি নিবন্ধন বিভাগের প্রশাসনিক কাঠামো ও জনবল ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি।
এ ছাড়া দলিল নিবন্ধনের ক্ষেত্রে সরকারি রাজস্ব আদায়ে স্বচ্ছতা নিশ্চিত করতে আইনের ৮০ ধারা প্রতিস্থাপন এবং ৬৮(৩) ধারায় সংশোধনের মাধ্যমে ঘাটতি রাজস্ব আদায়ের সুযোগ তৈরি হয়েছে। এসব সংশোধনীর পেছনে সংগঠনটির দীর্ঘদিনের প্রস্তাব ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানান তিনি।
যে আই