দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশের মহান বিজয়ের ৫৫তম বার্ষিকী এবং বাংলাদেশ-রাশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্ব উদযাপনে ঢাকায় বিশেষ সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত ১১ নভেম্বর বুধবার ঢাকাস্থ রাশিয়ান হাউস, নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং দ্য মেলোডিয়া কালেক্টিভের যৌথ উদ্যোগে ‘ইকোস অব ফ্রিডম, বন্ডস অব ফ্রেন্ডশিপ’ শীর্ষক এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রাশিয়ার সমৃদ্ধ সংগীত ঐতিহ্যের নানা দিক তুলে ধরা হয়। এতে ধ্রুপদি সংগীতের কালজয়ী সৃষ্টি এবং জনপ্রিয় লোকসংগীতের পরিচিত সুরের সমন্বয়ে মনোমুগ্ধকর পরিবেশনা উপভোগ করেন দর্শক-শ্রোতারা।
আয়োজকরা জানান, অনুষ্ঠানটি দুটি পর্বে সাজানো হয়। প্রথম পর্বে রাশিয়ার বিখ্যাত সুরকার সের্গেই রাখমানিনভের ‘ভোকালিজ’ এবং আলেকজান্ডার গ্লাজুনভের ‘শঁ দ্যু মেনেস্ত্রেল’ পরিবেশন করা হয়। ধ্রুপদি সংগীতের আবেগঘন সুর ও শৈল্পিক সৌন্দর্য শ্রোতাদের মুগ্ধ করে।
দ্বিতীয় পর্বে পরিবেশিত হয় রাশিয়ার জনপ্রিয় লোকসংগীত। এ পর্বে ‘ভো পোলিয়ে বেরিওজা স্তোইয়ালা’, ‘সভেতিৎ মেসিয়াতস’, মিখাইল গ্লিঙ্কার ‘কামারিনস্কায়া’, ‘ভালেনকি’, ইভান লারিওনভের ‘কালিঙ্কা’, আলেক্সেই কোজলভের ‘নস্টালজিয়া’ এবং নিকোলাই নেক্রাসভের গীতিকথা অবলম্বনে ‘করোবেইনিকি’ পরিবেশন করা হয়।
ধ্রুপদি সংগীতের মাধুর্য থেকে লোকসংগীতের প্রাণবন্ত ছন্দ পুরো পরিবেশনায় রাশিয়ার সাংস্কৃতিক ঐতিহ্যের বৈচিত্র্য তুলে ধরে দ্য মেলোডিয়া কালেক্টিভ।
আয়োজকদের মতে, এ আয়োজন শুধু সংগীত পরিবেশনার মধ্যে সীমাবদ্ধ ছিল না; বরং বাংলাদেশ ও রাশিয়ার ঐতিহাসিক বন্ধুত্ব এবং সাংস্কৃতিক সম্পর্কের প্রতি শ্রদ্ধা নিবেদনেরও একটি উপলক্ষ ছিল। সংগীতের সর্বজনীন ভাষার মধ্য দিয়ে দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সাংস্কৃতিক যোগাযোগের গুরুত্ব তুলে ধরা হয়।
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও বিজয়ের ইতিহাসের সঙ্গে রাশিয়ার ঐতিহাসিক সম্পর্কের প্রেক্ষাপটে এবারের আয়োজন বিশেষ তাৎপর্য বহন করে। দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব আরও সুদৃঢ় করতে সাংস্কৃতিক বিনিময়, শিক্ষা ও শিল্পকলায় সহযোগিতা এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন আয়োজকরা।
যে আই