দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকার জাতীয় স্টেডিয়ামে আগামীকাল শনিবার (১৪ নভেম্বর) সাফ চ্যাম্পিয়নশিপের দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে যানজট এড়ানো ও নিরাপত্তা তল্লাশিসহ স্টেডিয়ামে প্রবেশ নির্বিঘ্ন রাখতে দর্শকদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (১৩ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
ডিএমপি জানায়, বিকেল ৩টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও ভুটান। দ্বিতীয় সেমিফাইনালে রাত ৮টা ৩০ মিনিটে মাঠে নামবে বাংলাদেশ ও পাকিস্তান।
দুটি ম্যাচ ঘিরে জাতীয় স্টেডিয়ামে বিপুলসংখ্যক দর্শকের সমাগম হতে পারে বলে ধারণা করছে পুলিশ। এ কারণে দুপুর ১টা ৩০ মিনিটে দর্শকদের জন্য স্টেডিয়ামের প্রবেশগেট খুলে দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যানজট এড়ানো এবং নিরাপত্তা তল্লাশিসহ স্টেডিয়ামে প্রবেশের কার্যক্রম নির্বিঘ্ন রাখতে দর্শকদের খেলা শুরুর বেশ আগেই উপস্থিত হতে হবে।
যে আই