• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

আধাঘণ্টায় কি কেয়ামত হয়ে যাবে? নাহিদকে স্পিকার

দেশ টিভি ডেস্ক
  ১২ নভেম্বর ২০২৬, ২১:৩২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

তারকাচিহ্নিত প্রশ্নোত্তর পর্বে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ায় বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে উদ্দেশ্য করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, আধাঘণ্টায় কি কেয়ামত হয়ে যাবে? আধঘণ্টা অপেক্ষা করায় অসুবিধা কী?

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে সংসদ অধিবেশনের কার্যসূচির শুরুতেই এ ঘটনা ঘটে।

স্পিকার হাফিজ উদ্দিন তারকাচিহ্নিত প্রশ্ন দিয়ে অধিবেশনের আলোচনা শুরুর সময় নাহিদ ইসলাম দাঁড়ালে স্পিকার জিজ্ঞাসা করেন, এটা পয়েন্ট অব অর্ডার কি না?

স্পিকার বলেন, সংসদের কোনো কার্যক্রম বিঘ্নিত হচ্ছে? সেজন্য আপনি দাঁড়িয়েছেন?

এ সময় কিছুক্ষণ চুপ থাকেন স্পিকার। পরে তিনি চিফ হুইপ নাহিদকে মাইক দিতে বলেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম দাঁড়িয়ে দলের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে ‘অগ্নিসংযোগ ও পেট্রোল বোমা হামলার’ বিষয়টি উত্থাপন করেন।

এ সময় স্পিকার বলেন, এটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বিষয় এবং আমরা আলোচনা করব। আগে প্রশ্নোত্তর পর্ব শেষ হতে দিন, তারপর আপনি কথা বলতে পারবেন।

জবাবে নাহিদ ইসলাম বলেন, প্রশ্নোত্তর পর্ব দিয়ে আমি কী করব?

স্পিকার তখন পাল্টা প্রশ্ন করে বলেন, এই আধাঘণ্টায় কি কেয়ামত হয়ে যাবে? আধঘণ্টা অপেক্ষা করায় অসুবিধা কী? আমরা একটা প্রসিডিউরের মধ্যে আছি।

স্পিকার আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীও এখানে নাই যিনি জবাব দেবেন।

তখন নাহিদ ইসলাম বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী কী জবাব দেবেন আমরা জানি। আমরা শুধু আমাদের কথাগুলো বলতে চাই। আমরা তার জবাব আশা করি না।

স্পিকার তাকে বলার অনুমতি দিলে নাহিদ ইসলাম আবারও বলেন, আমরা সরকারের কাছে কোনো জবাব আশা করি না।

আপনি অন্তত আমাদের কথা বলতে যদি দেন, তাহলে থাকি। না হলে থাকব না, বলেন বিরোধীদলীয় চিফ হুইপ।

স্পিকার তখন নাহিদকে জানান যে তার মাইক অন আছে, তিনি কথা বলতে পারেন। কয়েক মিনিট ধরে এমন 'বাকযুদ্ধের' পর নাহিদ তার বক্তব্য শুরু করেন।

বক্তব্যে তিনি বলেন, গতকাল রাতে আমাদের সংরক্ষিত মহিলা আসনের এনসিপি মনোনীত সদস্য নুসরাত তাবাসসুমের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুরে রাত আনুমানিক ১২টার দিকে অগ্নিসংযোগ ঘটানো হয়, পেট্রোল বোমা মেরে আগুন লাগানো হয়। ওই বাসায় গবাদি পশু ছিল যেগুলো মারা যায়।

এ ঘটনায় স্থানীয় পুলিশ প্রশাসনের 'গাফিলতির' অভিযোগ তুলে নাহিদ বলেন, সেখানে কোনো ফরেনসিক টিম যায়নি। ইনভেস্টিগেশন ছাড়াই ওসি বলছেন পেট্রোল বোমা মারা হয়নি। থানার ওসি কীভাবে এ ধরনের কমেন্ট করতে পারে।

সারাদেশে পেট্রোল বোমা, ককটেল বিস্ফোরণের ঘটনার উল্লেখ করে নাহিদ ইসলাম আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ হলেই সেটা আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না। এখন সংসদ সদস্যদের বাড়িতে আগুন লাগানোর পরও কি আইনশৃঙ্খলার অবনতি হয়েছে বলা যাবে কি না?

বক্তব্যের মধ্যে কয়েকবার তাকে 'ধন্যবাদ' জানিয়ে বক্তব্য শেষ করার দিকে ইঙ্গিত করেন স্পিকার হাফিজ উদ্দিন।

এর মধ্যেই নাহিদ ইসলাম তার বক্তব্য চালিয়ে যান। তিনি বলেন, 'শত্রুর মানবাধিকার নিয়ে এই সরকারের যদি বেশি কনসার্ন থাকে, তাহলে আমাদের পথ দেখতে হবে। আমরা যদি প্রথম টার্গেট হই, দ্বিতীয় টার্গেট কিন্তু তারা হবেন। আমাদের পরিবার আক্রান্ত হলে তাদের পরিবারও কিন্তু আক্রান্ত হবে ফ্যাসিবাদী শক্তির দ্বারা।'

'আওয়ামী লীগের বিষয়ে ফ্যাসিস্ট শক্তির বিচারের প্রশ্নে এই সরকারের যে আপসকামী মনোভাব আমরা দেখছি, এ বিষয়ে সরকারের কাছ থেকে আমরা সুস্পষ্ট জবাব আশা করি,' বলেন নাহিদ ইসলাম।

আরও পড়ুন

দুদকের নতুন মহাপরিচালক মোহাম্মদ মোরশেদ আলম

জলবায়ু ঝুঁকির দেশগুলোর জন্য পাঁচ প্রস্তাব তারেক রহমানের

বিমানবাহিনীর ৫ কর্মকর্তাকে অবসর

বক্তব্য শেষ করে নাহিদ ইসলাম বসার পর ধন্যবাদ দিয়ে স্পিকার বলেন, একটু আগেই আপনি বলেছিলেন জবাব আশা করেন না। এখন তো মনে হলো আশা করেন।

তবে নাহিদ ইসলামের বক্তব্য আমলে নিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিরোধী দলের চিফ হুইপ যে প্রশ্নটি তুলেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন সংসদ সদস্যের বাড়িতে আক্রমণ গুরুতর ঘটনা। আমি ট্রেজারি বেঞ্চকে ও স্বরাষ্ট্রমন্ত্রীকে বলব এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য।

এমজে

  • সংসদ অধিবেশন
  • নাহিদ ইসলাম
  • স্পিকার
এ সম্পর্কিত আরও খবর
সংসদের শুরুতেই উত্তেজনা, নুসরাতের বাড়িতে আগুন নিয়ে নাহিদের ক্ষোভ
সংসদের শুরুতেই উত্তেজনা, নুসরাতের বাড়িতে আগুন নিয়ে নাহিদের ক্ষোভ
পাহাড়ে সশস্ত্র গোষ্ঠীর আক্রমণে ৫ বছরে নিহতের সংখ্যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
পাহাড়ে সশস্ত্র গোষ্ঠীর আক্রমণে ৫ বছরে নিহতের সংখ্যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
যুক্তরাজ্য যাচ্ছেন নাহিদ ইসলাম
যুক্তরাজ্য যাচ্ছেন নাহিদ ইসলাম
দেশের ভেতরে-বাইরে সম্মিলিত ষড়যন্ত্র চলছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের ভেতরে-বাইরে সম্মিলিত ষড়যন্ত্র চলছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X