দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সরকার প্রণীত ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২৬’ সংশোধনের দাবি জানিয়েছে রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ।
বিধিমালায় বিদ্যমান যানবাহনের কাঠামো পরিবর্তনের জন্য দুই বছর সময় দেওয়া, চালকের লাইসেন্স প্রক্রিয়া অন্তর্ভুক্ত, নিবন্ধন ফি কমানো এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) যুক্ত করাসহ নয় দফা প্রস্তাব দিয়েছে সংগঠনটি।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব প্রস্তাবের কথা জানানো হয়। সমাবেশ শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে স্মারকলিপি পাঠানোর কথা আছে সংগঠনটির ঢাকা মহানগর শাখার।
ঢাকা মহানগর শাখার সহ-সভাপতি জালাল আহমেদ বলেন, দেশের প্রায় সব জেলা, উপজেলা ও ইউনিয়নে ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইকসহ বিভিন্ন ধরনের ব্যাটারিচালিত যানবাহন চলাচল করে। এসব যানবাহন একদিকে কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে, অন্যদিকে সাধারণ মানুষের সাশ্রয়ী বাহনে পরিণত হয়েছে। তবে গত ১৩ বছর ধরে এসব যানবাহনকে অবৈধ আখ্যা দিয়ে উচ্ছেদ, ডাম্পিং, গ্যারেজ বন্ধ, গ্রেফতার ও হয়রানি করা হয়েছে।
তিনি বলেন, দীর্ঘদিনের আন্দোলনের ধারাবাহিকতায় ২০২২ সালের ৪ ও ২৫ এপ্রিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ব্যাটারিচালিত যানবাহনের বৈধতার পক্ষে রায় দেন। এরপর গত ২৯ অক্টোবর সরকার ই-রিকশা চলাচল বিধিমালা, ২০২৬ জারি করে। বিধিমালা প্রণয়নের উদ্যোগকে আমরা স্বাগত জানাই। তবে এতে বেশ কিছু অস্পষ্টতা ও নেতিবাচক দিক রয়েছে।
রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদের প্রস্তাবগুলো হচ্ছে : -
এ বিষয়ে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা ও সহযোগিতা করতেও প্রস্তুত বলে জানিয়েছে রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ।
কে