দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের আকাশ পরিবহন খাতে অবদান ও যাত্রীসেবার স্বীকৃতি হিসেবে ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্য ইয়ার-২০২৬’ পুরস্কার পেয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। দেশের ভ্রমণবিষয়ক পাক্ষিক পত্রিকা দ্য বাংলাদেশ মনিটর এ পুরস্কার দিয়েছে।
রোববার (৮ নভেম্বর) ঢাকার ক্রাউন প্লাজা এয়ারপোর্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য নাসের রহমানের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের হেড অব সেলস শফিকুল ইসলাম। অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী এবং দ্য বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলমসহ অন্য অতিথিরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে আরও ছয়টি স্বীকৃতি পেয়েছে ইউএস-বাংলা। এর মধ্যে বেস্ট এয়ারপোর্ট সার্ভিস (ডমেস্টিক), বেস্ট পপুলার এয়ারলাইন ব্র্যান্ড ইন বাংলাদেশ ও বেস্ট ইমপ্রুভড এয়ারলাইন্স বিভাগে গোল্ড এবং বেস্ট শর্ট হোল, বেস্ট ওয়েজ আর্নার ফ্রেন্ডলি এয়ারলাইন, বেস্ট আউটস্ট্যান্ডিং কানেক্টিভিটি সার্ভিস ও বেস্ট রিজিওনাল এয়ারলাইন বিভাগে সিলভার পুরস্কার পেয়েছে প্রতিষ্ঠানটি।
বিভিন্ন ক্যাটাগরির পুরস্কার গ্রহণ করেন ইউএস-বাংলার কাস্টমার সার্ভিস পরিচালক এ কে এম জুনায়েদ, জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম এবং সেন্ট্রাল রিজার্ভেশন বিভাগের ব্যবস্থাপক ইকবাল আহমেদ।
পুরস্কার প্রসঙ্গে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, এ ধরনের স্বীকৃতি যাত্রীদের আস্থার প্রতিফলন। ভবিষ্যতে আরও ভালো সেবা দেওয়ার জন্য ইউএস-বাংলা প্রতিশ্রুতিবদ্ধ।
উল্লেখ্য, এর আগে ২০২৫, ২০২৪, ২০২৩, ২০২২ ও ২০১৫ সালেও দ্য বাংলাদেশ মনিটরের কাছ থেকে ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন’ পুরস্কার পেয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
যে আই