দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এলএনজি টার্মিনাল চালু হওয়ায় জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ বেড়েছে। পাম্প স্টেশনে চাপ বাড়লেও স্বস্তি ফেরেনি বাসাবাড়িতে। এখনও গ্যাসের ঘাটতি প্রায় ১ হাজার ২০০ মিলিয়ন ঘনফুট। পেট্রোবাংলার আশা, আজকের মধ্যেই গ্রাহক পর্যায়ে সরবরাহ স্বাভাবিক হবে। তবে বিশেষজ্ঞদের মতে, দীর্ঘমেয়াদি সংকট কাটাতে বাড়াতে হবে দেশীয় গ্যাস উত্তোলন এবং নিশ্চিত করতে হবে নিরবচ্ছিন্ন এলএনজি সরবরাহ।
প্রায় ৮০ ঘণ্টার রক্ষণাবেক্ষণ শেষে ৭ নভেম্বর দুপুরে চালু হয় মহেশখালীর সামিট এলএনজি টার্মিনাল। পেট্রোবাংলার সকাল ৮টার তথ্য অনুযায়ী, জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫৮০ মিলিয়ন ঘনফুটে। বিপরীতে চাহিদা ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। ১ হাজার ১০০ মিলিয়ন ঘনফুট সক্ষমতার বিপরীতে রিগ্যাসিফায়েড এলএনজি (আরএলএনজি) সরবরাহ হচ্ছে ১ হাজার ৮ মিলিয়ন ঘনফুট।
রাজধানীর পাম্প স্টেশনগুলোতে গ্যাসের চাপ বাড়লেও বাসাবাড়িতে এখনও স্বাভাবিক হয়নি সরবরাহ। এতে রান্নাসহ দৈনন্দিন কাজে ভোগান্তিতে পড়ছেন গ্রাহকরা।
পেট্রোবাংলার অপারেশন অ্যান্ড মাইনস বিভাগের পরিচালক প্রকৌশলী মো. শোয়েব বলেন, এলএনজি টার্মিনাল চালুর পর সরবরাহ পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে চাহিদার তুলনায় ঘাটতি থাকায় সব এলাকায় স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে সময় লাগছে। আজকের মধ্যে গ্রাহক পর্যায়ে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছে সংস্থাটি।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শফিকুল ইসলাম বলেন, এলএনজি আমদানির পাশাপাশি দেশীয় গ্যাসের উৎপাদন বাড়াতে হবে। এ জন্য নতুন কূপ খনন, পুরোনো কূপ সংস্কার এবং অতিরিক্ত ভাসমান সংরক্ষণ ও পুনঃগ্যাসীকরণ ইউনিটের (এফএসআরইউ) সক্ষমতা নিশ্চিত করা জরুরি।
এলএনজি টার্মিনাল চালু হওয়ায় সাময়িক স্বস্তি মিললেও কাটেনি গ্যাসের ঘাটতি। তাই নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে আমদানির পাশাপাশি দেশীয় গ্যাস অনুসন্ধান ও উত্তোলন বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।
যে আই