দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশের মেগাসিটি ঢাকা। এ সময় শহরটির বায়ুমান সূচক (একিউআই) ছিল ২০৩, যা খুব অস্বাস্থ্যকর। তবে সময়ের সঙ্গে বায়ুমানের সূচক ওঠানামা করতে পারে।
তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির বায়ুমান সূচক ৪৫৬, যা অত্যন্ত বিপজ্জনক পর্যায়ের দূষণ নির্দেশ করে। ঢাকা ছাড়াও খুব অস্বাস্থ্যকর বায়ুমানের তালিকায় রয়েছে ভারতের দিল্লি ও কলকাতা।
এদিকে, অস্বাস্থ্যকর বায়ুমানের তালিকায় রয়েছে পাঁচটি শহর। এগুলো হলো আফগানিস্তানের কাবুল, ইন্দোনেশিয়ার জাকার্তা, পাকিস্তানের করাচি, ইরাকের বাগদাদ ও উগান্ডার কামপালা।
অন্যদিকে, আটটি শহরের বায়ুমান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। শহরগুলো হলো চীনের চেংডু ও সাংহাই, নেপালের কাঠমান্ডু, মঙ্গোলিয়ার উলানবাটর, মিয়ানমারের ইয়াঙ্গুন, ভারতের মুম্বাই, নেদারল্যান্ডসের রটারডাম এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাই।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসের মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে তা মাঝারি বা সহনীয়। সূচক ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। এ ছাড়া ২০১ থেকে ৩০০ পর্যন্ত খুব অস্বাস্থ্যকর এবং ৩০০-এর বেশি হলে বাতাসের মান বিপজ্জনক বা দুর্যোগপূর্ণ পর্যায়ে ধরা হয়।
/অ