• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

২০২৭ সালে দুই ঈদ ও দুর্গাপূজায় কত দিনের ছুটি, যা জানা গেল

দেশ টিভি ডেস্ক
  ০৪ নভেম্বর ২০২৬, ১৬:৫৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

২০২৭ সালে সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে মোট ২৯ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে পবিত্র ঈদুল ফিতরে পাঁচ দিন, ঈদুল আজহায় ছয় দিন এবং শারদীয় দুর্গাপূজায় দুই দিন ছুটি নির্ধারণ করা হয়েছে। তবে মোট সরকারি ছুটির সাত দিন পড়েছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারে। আগামী বছরের সরকারি ছুটির খসড়া তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘২০২৭ খ্রিস্টাব্দের সরকারি ছুটির তালিকা’ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

অনুমোদিত তালিকা অনুযায়ী, আগামী বছর ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।

পবিত্র ঈদুল ফিতরের মূল দিন সাধারণ ছুটি হিসেবে নির্ধারণ করা হয়েছে। এর আগে দুই দিন এবং পরে দুই দিন নির্বাহী আদেশে ছুটি রাখা হয়েছে। ফলে ঈদুল ফিতর উপলক্ষে সরকারি চাকরিজীবীরা মোট পাঁচ দিন ছুটি পাবেন।

পবিত্র ঈদুল আজহায় মোট ছয় দিন ছুটি নির্ধারণ করা হয়েছে। এ উৎসবের মূল দিন সাধারণ ছুটি থাকবে। পাশাপাশি ঈদের আগে দুই দিন এবং পরে তিন দিন নির্বাহী আদেশে ছুটি রাখা হয়েছে।

অন্যদিকে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীরা দুই দিন ছুটি পাবেন। এর মধ্যে মহানবমীর দিন নির্বাহী আদেশে এবং বিজয়া দশমীর দিন সাধারণ ছুটি থাকবে।

সাধারণ ও নির্বাহী আদেশের ছুটি

সাধারণ ছুটির ১৫ দিনের মধ্যে জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় পরব অন্তর্ভুক্ত রয়েছে। এ ছুটির চার দিন সাপ্তাহিক ছুটির দিনে পড়েছে। এর মধ্যে দুটি শুক্রবার ও দুটি শনিবার।

অন্যদিকে, বাংলা নববর্ষ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব উপলক্ষে নির্বাহী আদেশে ১৪ দিন ছুটি রাখা হয়েছে। এ ছুটির তিন দিন সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে গেছে। এর মধ্যে একটি শুক্রবার ও দুটি শনিবার।

সরকারি কর্মচারীদের ধর্মীয় উৎসব উপলক্ষে ঐচ্ছিক ছুটির ব্যবস্থাও রাখা হয়েছে। এ অনুযায়ী, একজন সরকারি কর্মচারী বছরে সর্বোচ্চ তিন দিন ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারবেন।

এ ছাড়া পার্বত্য চট্টগ্রামসহ দেশের অন্যান্য এলাকায় কর্মরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর কর্মচারীদের বৈসাবি বা অনুরূপ সামাজিক উৎসব উদযাপনের জন্য দুই দিন ঐচ্ছিক ছুটির বিধান রাখা হয়েছে।

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা

অনুমোদিত তালিকা অনুযায়ী, ২০২৭ সালের সরকারি ছুটির সূচনা হবে ২৪ জানুয়ারি শবে বরাতের ছুটির মধ্য দিয়ে।

এরপর ২১ ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ৫ মার্চ জুমাতুল বিদা এবং ৭ মার্চ শবে কদর উপলক্ষে ছুটি থাকবে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১০, ১১ ও ১২ মার্চ ছুটি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ১০ মার্চ ঈদের দিন। এরপর ২৬ মার্চ স্বাধীনতা দিবস এবং ১৪ এপ্রিল বাংলা নববর্ষ উপলক্ষে সরকারি ছুটি থাকবে।

মে মাসে ১ মে মহান মে দিবস এবং ১৭ থেকে ১৯ মে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ছুটি নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২০ মে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ছুটি থাকবে।

১৬ জুন আশুরা, ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস, ১৫ আগস্ট ঈদে মিলাদুন্নবী এবং ২৫ আগস্ট জন্মাষ্টমী উপলক্ষে সরকারি ছুটি রাখা হয়েছে।

বছরের শেষ ভাগে ৮ ও ৯ অক্টোবর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ছুটি থাকবে। এ ছাড়া ৭ নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন

ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

তালিকায় উল্লেখিত ধর্মীয় ছুটিগুলো চাঁদ দেখার ওপর নির্ভরশীল।

/অ

  • ঈদ
  • দুর্গাপূজা
  • সরকারি ছুটি
এ সম্পর্কিত আরও খবর
জিএমপির নতুন কমিশনার হলেন আশিক সাঈদ
জিএমপির নতুন কমিশনার হলেন আশিক সাঈদ
২০২৭ সালে সরকারি ছুটি মিলবে যত দিন
২০২৭ সালে সরকারি ছুটি মিলবে যত দিন
৭ নভেম্বর সরকারি ছুটি, পাচ্ছেন না যারা
৭ নভেম্বর সরকারি ছুটি, পাচ্ছেন না যারা
২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, আছে দুঃসংবাদও!
২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, আছে দুঃসংবাদও!
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X