দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন ডিআইজি মো. আশিক সাঈদ।
মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এ পদে পদায়ন করা হয়েছে।
নতুন দায়িত্বে যোগদানের আগে মো. আশিক সাঈদ রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন। দীর্ঘ কর্মজীবনে বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার।
এর আগে তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার এবং পুলিশ সদর দপ্তরের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে দায়িত্ব পালন করেন। পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটেও কাজ করেছেন তিনি।
কে