দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইলের মির্জাপুরে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের পেছনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টা ১০ মিনিটের দিকে উপজেলার মহেড়া রেলস্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর লাইনচ্যুত বগি দুটি আলাদা করে নীলফামারীর চিলাহাটির উদ্দেশে যাত্রা শুরু করে ট্রেনটি। তবে রেললাইনের প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে ক্ষয়ক্ষতি হওয়ায় ওই পথে অন্য ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত না করা পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব হচ্ছে না।
টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশনের ইনচার্জ রেজাউল করীম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
মির্জাপুরের মহেড়া রেলস্টেশনের ইনচার্জ রাকিবুল হাসান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটির উদ্দেশে যাচ্ছিল। মহেড়া রেলস্টেশনের কাছে পৌঁছালে ট্রেনটির পেছনের দুটি বগি লাইনচ্যুত হয়। পরে উদ্ধারকাজ চালিয়ে বগি দুটি ট্রেন থেকে আলাদা করা হয়। এরপর বগি দুটি রেখেই ট্রেনটি গন্তব্যের উদ্দেশে রওনা হয়।
তিনি আরও জানান, ট্রেনটি চলে গেলেও ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ এখনো বন্ধ রয়েছে। লাইনচ্যুতির কারণে প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত লাইন মেরামত ও লাইনচ্যুত বগি দুটি অপসারণে রেলকর্মীরা কাজ করছেন।
যে আই