দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট সাত দিনের জন্য স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমবায় সমিতি।
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় সংগঠনের সেন্ট্রাল কমিটির সাধারণ সম্পাদক বাদল মাতবর সাংবাদিকদের এ তথ্য জানান।
এর আগে ধর্মঘট নিরসনে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেনের সঙ্গে মালিক সমিতির নেতাদের জরুরি বৈঠক হয়। বৈঠক শেষে নিজেদের মধ্যে আলোচনা করে ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত নেন সমিতির নেতারা।
বাদল মাতবর বলেন, দূর-দূরান্ত থেকে আসা রোগী ও তাঁদের স্বজনদের ভোগান্তির কথা বিবেচনা করে মানবিক কারণে ধর্মঘট স্থগিত করা হয়েছে।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেন জানান, আগামী সাত দিন হাসপাতালের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। হাসপাতাল রোগীদের সেবাকেন্দ্র উল্লেখ করে তিনি বলেন, চিকিৎসাসেবায় কোনো ধরনের ব্যাঘাত ঘটুক, তা কর্তৃপক্ষ চায় না।
হাসপাতাল চত্বরে অ্যাম্বুলেন্সের স্থায়ী পার্কিংয়ের দাবিতে মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল থেকে ধর্মঘটের ডাক দিয়েছিল মালিক সমিতি। ধর্মঘট স্থগিতের ফলে আপাতত ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স চলাচল ও জরুরি রোগী স্থানান্তর স্বাভাবিক হওয়ার সুযোগ তৈরি হয়েছে।
যে আই