• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন করার পরিকল্পনা প্রধানমন্ত্রীর

টোকিও থেকে শফিক সাফি
  ২৮ অক্টোবর ২০২৬, ১৮:৪১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

ঢাকাকে জাপানের রাজধানী টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে পরিণত করার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ জন্য সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম, বর্জ্য অপসারণ, বায়ুদূষণ কমানো এবং বিভিন্ন স্থানে গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় টোকিওর হোটেল নিউ ওতানিতে বাংলাদেশ কমিউনিটির আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, টোকিওর রাস্তায় কোনো ময়লা দেখা যায় না, অথচ ঢাকার চারদিকে প্রচুর ময়লা-আবর্জনা। ঢাকা শহরের বায়ুদূষণ কমিয়ে পরিবেশের উন্নয়নে কাজ করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, বিভিন্ন স্থানে গাছ লাগানো এবং পরিবেশকে পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, আবর্জনা জমতে থাকলে তা থেকে জীবাণু ছড়ায় এবং মানুষ নানা রোগে আক্রান্ত হয়। মানুষকে সুস্থ রাখতে হলে পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে এবং সঠিকভাবে বর্জ্য অপসারণ করতে হবে।

তারেক রহমান বলেন, সাধারণ মানুষ যেন পরিচ্ছন্ন পরিবেশে চলাচল করতে পারে এবং দূষণের কারণে অসুস্থ না হয়, তা নিশ্চিত করা সরকারের অন্যতম সংস্কার। টোকিও কিংবা জাপানের মতো ঢাকা শহরকে পরিচ্ছন্ন করে তুলতে পারলে সেটিও একটি বড় সংস্কার হবে বলে মনে করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রান্তিক মানুষের উপকার হয় এমন সংস্কার বাস্তবায়ন করতে চায় সরকার। শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশের উন্নয়নে নেওয়া পদক্ষেপগুলোর সুফল ধনী-গরিব, রিকশাচালক, সিএনজিচালক, চিকিৎসক, আইনজীবী, চাকরিজীবী, ব্যবসায়ী ও শিক্ষকসহ সব শ্রেণি-পেশার মানুষ পাবেন।

তিনি বলেন, সংস্কার বলতে তিনি এমন পরিবর্তন বোঝেন, যার সুবিধা সাধারণ ও খেটে খাওয়া মানুষ পায়। অনেক ধরনের সংস্কারের আলোচনা থাকলেও সরকারের অগ্রাধিকার হলো মানুষের জীবনযাত্রার মান উন্নত করা।

তারেক রহমান বলেন, এসব উদ্যোগ বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন। দেশের গণতান্ত্রিক মানুষের সমর্থন ও সম্মিলিত প্রচেষ্টা থাকলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। এ জন্য ধৈর্য ধরে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপরও গুরুত্ব দেন তিনি।

প্রধানমন্ত্রী অভিযোগ করেন, প্রান্তিক মানুষের উপকারে আসবে এমন সংস্কার যাতে বিএনপি বাস্তবায়ন করতে না পারে, সে জন্য একটি পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে।

প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে তিনি বলেন, সরকার সংস্কারের কাজগুলো সঠিকভাবে করার চেষ্টা করছে বলে মনে হলে সেসব উদ্যোগকে সমর্থন দেওয়া উচিত। তিনি বলেন, তিনি ভোট চাইছেন না; বরং মানুষের কল্যাণে নেওয়া কাজগুলো বাস্তবায়নের সুযোগ করে দিতে সমর্থন চাইছেন।

অনুষ্ঠানে সফরসঙ্গী আম জনতা পার্টির সদস্যসচিব তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গ-বিদ্রূপের সমালোচনা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, তাঁকে নিয়ে নানা সমালোচনা হলেও দেশের বিভিন্ন সমস্যা নিয়ে তেমন আলোচনা দেখা যায় না।

বাংলাদেশ কমিউনিটির আয়োজনে অনুষ্ঠানের শুরুতে প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী। এ সময় জাপানি ভাষা শিক্ষা, স্বাস্থ্যসেবা, শিশুদের খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে গড়ে তোলা, ব্যবসা-বাণিজ্য সহজীকরণ, বন্ধ শিল্পকারখানা, বিনিয়োগ ও কর্মসংস্থান নিয়ে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।

আরও পড়ুন

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানি ব্যবসায়ীদের প্রধানমন্ত্রীর আহ্বান

বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বেসামরিক বিমান চলাচলমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরীসহ সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জাপান বিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমানকে আলোকচিত্র উপহার দেওয়া হয়।

যে আই

  • প্রধানমন্ত্রী
এ সম্পর্কিত আরও খবর
প্রধানমন্ত্রীর জাপান সফরে ৪ সমঝোতা স্মারক, ২ অনুদান চুক্তি ও অভিপ্রায়পত্র সই
প্রধানমন্ত্রীর জাপান সফরে ৪ সমঝোতা স্মারক, ২ অনুদান চুক্তি ও অভিপ্রায়পত্র সই
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানি ব্যবসায়ীদের প্রধানমন্ত্রীর আহ্বান
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানি ব্যবসায়ীদের প্রধানমন্ত্রীর আহ্বান
পাঁচ খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
পাঁচ খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
জাপানে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে তিন গুরুত্বপূর্ণ বৈঠক প্রধানমন্ত্রীর
জাপানে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে তিন গুরুত্বপূর্ণ বৈঠক প্রধানমন্ত্রীর
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X