দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রামের কিছু এলাকায় হঠাৎ বিদ্যুৎ বিপর্যয়ের পর সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এরই মধ্যে অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টা ৪৩ মিনিটে এ বিদ্যুৎ বিপর্যয় ঘটে। এতে ভোগান্তিতে পড়েন গ্রাহকেরা।
বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়া এলাকাগুলোর মধ্যে রয়েছে ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন ও মতিঝিলসহ ঢাকার পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকা। চট্টগ্রামের কিছু এলাকাতেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
পাওয়ার গ্রিড বাংলাদেশ জানিয়েছে, তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ বিপর্যয়ের কারিগরি কারণ জানা যায়নি। প্রকৃত কারণ উদ্ঘাটনে কাজ চলছে। বর্তমানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করাই তাদের প্রধান লক্ষ্য। প্রকৌশলীরা ধাপে ধাপে সংযোগ পুনঃস্থাপনের কাজ করছেন।
প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, জাতীয় গ্রিডের বিদ্যুৎ সরবরাহব্যবস্থা ন্যাশনাল লোড ডেসপ্যাচ সেন্টারের (এনএলডিসি) পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। দেশের উত্তরাঞ্চলসহ অন্যান্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ সচল ও স্বাভাবিক রয়েছে।
দ্রুত সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে জানিয়ে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে পাওয়ার গ্রিড বাংলাদেশ।
যে আই