• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

৫,৮৩০ যানবাহন কিনতে ৬,৬০৮ কোটি টাকা চায় পুলিশ

দেশ টিভি ডেস্ক
  ২৩ অক্টোবর ২০২৬, ১৭:৫২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পুলিশের যানবাহন সংকট দূর করতে ৫ হাজার ৮৩০টি যানবাহন কেনার প্রস্তাব করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ জন্য ৬ হাজার ৬০৮ কোটি ১৪ লাখ টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। এ লক্ষ্যে দুটি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

প্রস্তাবিত প্রকল্প দুটি ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৯ সালের জুন পর্যন্ত বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এর সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে।

প্রস্তাব অনুযায়ী, ৪ হাজার ৩২৮ কোটি টাকা ব্যয়ে ৪ হাজার ৮২৯টি অপারেশনাল যানবাহন এবং ২ হাজার ২৮০ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে ১ হাজার ১টি বিশেষায়িত যানবাহন কেনা হবে।

প্রকল্প প্রস্তাবনায় বলা হয়েছে, দেশের ৬৩৯টি প্রশাসনিক পুলিশ স্টেশনে বর্তমানে ১ হাজার ২৩৭টি যানবাহন রয়েছে। এসব যানবাহনের মাধ্যমে প্রায় ১ লাখ ৪৭ হাজার বর্গকিলোমিটার এলাকায় পুলিশি সেবা দেওয়া হয়। বিদ্যমান যানবাহনের প্রায় ৬৪ শতাংশ এক দশকের বেশি পুরোনো। ফলে নিয়মিত টহল, জরুরি পরিস্থিতি মোকাবিলা ও প্রয়োজনীয় স্থানে পুলিশ সদস্যদের দ্রুত পৌঁছানো কঠিন হয়ে পড়ছে।

বিশেষায়িত যানবাহনের মধ্যে দাঙ্গা নিয়ন্ত্রণের গাড়ি, দুর্গম এলাকায় চলাচলের উপযোগী যানবাহন, ভ্রাম্যমাণ কমান্ড সেন্টার ও অপরাধস্থল পরিদর্শনের ভ্যান কেনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি নদীপথে টহল, নিরাপত্তা কার্যক্রম ও উদ্ধার অভিযান পরিচালনার জন্য স্পিডবোট ও দেশীয় নৌকা কেনা হবে।

যানবাহন পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দক্ষতা বাড়াতে দুই প্রকল্পেই প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। অপারেশনাল যানবাহন প্রকল্পে ৬৫০ জনকে হালকা যানবাহন চালনা ও মেকানিকস, ৩০০ জনকে ভারী যানবাহন চালনা ও মেকানিকস এবং ৫০ জনকে যানবাহন মেরামতের প্রশিক্ষণ দেওয়া হবে। বিশেষায়িত যানবাহন প্রকল্পে ৯১০ জনকে ড্রাইভিং ও মেকানিকস এবং ৫০ জনকে মেকানিকস প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাব রয়েছে।

প্রস্তাবিত দুই প্রকল্পে ২০২৬-২৭ অর্থবছরে ২ হাজার ৮০ কোটি ৯৪ লাখ টাকা, ২০২৭-২৮ অর্থবছরে ২ হাজার ৮৬৭ কোটি ৫৫ লাখ টাকা এবং ২০২৮-২৯ অর্থবছরে ১ হাজার ৬৬০ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ের পরিকল্পনা করা হয়েছে।

আরও পড়ুন

বাংলাদেশ ব্যাংকের পর এবার ৩৬ ঘণ্টা বন্ধ ডিজিটাল ভূমিসেবার সার্ভার

অপারেশনাল যানবাহন প্রকল্পের সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব গত ১৫ অক্টোবর প্রকল্প মূল্যায়ন কমিটির সভায় পর্যালোচনা করা হয়। কমিটির সুপারিশে বিদেশে প্রশিক্ষণের প্রস্তাব বাদ দিয়ে প্রকল্পটি সংশোধন করা হয়েছে। অন্যদিকে, বিশেষায়িত যানবাহন প্রকল্পটি পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের পর্যালোচনা শেষে একনেকের বিবেচনার জন্য সুপারিশ করা হয়েছে।

প্রকল্প দুটি এখনো চূড়ান্ত অনুমোদন পায়নি। একনেকের অনুমোদন পাওয়া গেলে এগুলো বাস্তবায়নের মাধ্যমে পুলিশের যানবাহন ও কার্যক্রম পরিচালনার সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে। তবে জননিরাপত্তার উন্নতি নির্ভর করবে যানবাহনের যথাযথ বণ্টন, রক্ষণাবেক্ষণ ও কার্যকর ব্যবহারের ওপর।

যে আই

  • স্বরাষ্ট্র মন্ত্রণালয়
  • পুলিশ
এ সম্পর্কিত আরও খবর
কুড়িগ্রামে ইয়াবাসহ গ্রেপ্তার ১
কুড়িগ্রামে ইয়াবাসহ গ্রেপ্তার ১
কুমিল্লায় অপ্রতীম হত্যা মামলায় আদালতে চার্জশিট দাখিল
কুমিল্লায় অপ্রতীম হত্যা মামলায় আদালতে চার্জশিট দাখিল
পুলিশের রেকারের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ১ 
পুলিশের রেকারের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ১ 
বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে নিয়োগ, আবেদন ফি ৬৫ টাকা
বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে নিয়োগ, আবেদন ফি ৬৫ টাকা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X