দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৬ থেকে ২৯ অক্টোবর জাপান সফরের সময় টোকিওতে থাকছেন না দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী। তাঁকে ঢাকায় ডেকে পাঠানো হয়েছে। এদিকে, প্রধানমন্ত্রীর সফরের কূটনৈতিক বিষয় ও সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় বিষয়াবলি) মো. নজরুল ইসলামকে বিশেষ দায়িত্ব দিয়ে টোকিও পাঠানো হয়েছে।
ইতিমধ্যে নজরুল ইসলাম জাপানে পৌঁছেছেন। প্রধানমন্ত্রীর সফর চলাকালে টোকিওতে থেকে দ্বিপক্ষীয় বিষয়গুলোর তদারকি ও কূটনৈতিক সহায়তার দায়িত্ব পালন করবেন তিনি।
গত ১৫ অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠিতে সফর নিয়ে আলোচনার জন্য রাষ্ট্রদূত দাউদ আলীকে ঢাকায় ডেকে পাঠানো হয়। দুই দিনের মধ্যে দেশে ফেরার নির্দেশনা অনুযায়ী তিনি জাপান থেকে ঢাকায় ফিরেছেন।
সফর নিয়ে আলোচনার জন্য রাষ্ট্রদূতকে ঢাকায় ডাকা হলেও প্রধানমন্ত্রীর জাপান সফরের প্রস্তুতিমূলক কাজে তাঁকে যুক্ত রাখা হয়নি বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীর কোনো দেশ সফরের সময় সেখানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের অনুপস্থিত থাকার নজির খুবই কম। ফলে তারেক রহমানের আসন্ন জাপান সফরে রাষ্ট্রদূত দাউদ আলীর অনুপস্থিতি কূটনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে।
এমএম/