দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর ভাটারায় ভাড়া দেওয়া বাড়িতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৮৪ জনকে আটকের ঘটনার পর পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়েছে, অতিরিক্ত ডিআইজি (রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স) আব্দুল্লাহ আল জহিরকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
তবে কী কারণে তাঁকে সংযুক্ত করা হয়েছে, সে বিষয়ে অফিস আদেশে কিছু উল্লেখ করা হয়নি।
এর আগে সোমবার (১৯ অক্টোবর) রাতে রাজধানীর ভাটারায় আব্দুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া বাড়িতে অভিযান চালায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। মঙ্গলবার দুপুর পর্যন্ত চলা এ অভিযানে মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি ২৬ নারীসহ ৮৪ জনকে আটক করা হয়।
ডিবি সূত্রের দাবি, বাড়িটিতে দীর্ঘদিন ধরে ডিজে পার্টির আড়ালে মাদকের আসর বসত। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম জানিয়েছিলেন, বাড়িটি ভাড়া দেওয়া হয়েছিল এবং সেখানে মাদক ও অবৈধ ডিজে পার্টি চলার অভিযোগে অভিযান চালানো হয়।
এমএম/