দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে দেশের দূরপাল্লার বাস ও মহানগরীর গণপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন ভাড়ার তালিকা অনুযায়ী, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪০ পয়সা করা হয়েছে। অন্যদিকে, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নির্ধারিত নতুন ভাড়ার হিসাব অনুযায়ী, ঢাকা থেকে দেশের বিভিন্ন জেলায় যাতায়াতের ক্ষেত্রে দূরত্ব, বাসের আসনসংখ্যা এবং প্রযোজ্য সেতু, এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল বিবেচনায় নেওয়া হয়েছে। ফলে একই রুটে বাসের আসনসংখ্যা ও প্রযোজ্য টোলের কারণে ভাড়ায় পার্থক্য হতে পারে।
নতুন নির্ধারিত ভাড়ার তালিকা অনুযায়ী— বিভিন্ন শ্রেণির পরিবহনে ভাড়ার পরিবর্তন নিম্নরূপ:
দূরপাল্লার বাসভাড়া: দূরপাল্লার রুটে প্রতি কিলোমিটারে আগের ২ টাকা ২৩ পয়সার জায়গায় নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে ২ টাকা ৪০ পয়সা।
নগর ও আন্তঃনগর পরিবহন: ঢাকা ও চট্টগ্রাম মহানগরে চলচলকারী বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭০ পয়সা করা হয়েছে।
টোল যুক্ত করার নিয়ম: পদ্মা বহুমুখী সেতু, বঙ্গবন্ধু যমুনা সেতু, বিভিন্ন নদীর ফেরি ও ফ্লাইওভারের প্রযোজ্য টোল মূল ভাড়ার সাথে যোগ হয়ে চূড়ান্ত টিকিটের দাম নির্ধারিত হয়েছে।
ফ্লাইওভার টোল হিসাব: গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার ব্যবহারকারী বাসের ক্ষেত্রে ৫১ আসনের বাসে যাত্রীপ্রতি ৭ টাকা এবং ৪০ আসনের বাসে যাত্রীপ্রতি ৯ টাকা টোল যুক্ত করা হয়েছে। টার্মিনালভিত্তিক প্রধান প্রধান রুটের নতুন বাসভাড়া:
১. সায়দাবাদ টার্মিনাল হতে রুটসমূহ
সায়দাবাদ হতে বরিশাল: ১৭১ কিমি দূরত্বে ৫১ আসনের বাসে ৪৯৩ টাকা এবং ৪০ আসনের বাসে ৬২৯ টাকা। সায়দাবাদ হতে পটুয়াখালী: ২১০ কিমি দূরত্বে ৫১ আসনের বাসে ৬০৫ টাকা এবং ৪০ আসনের বাসে ৭৭২ টাকা। সায়দাবাদ হতে বরগুনা: ২৫৩ কিমি দূরত্বে ৫১ আসনের বাসে ৭১৭ টাকা এবং ৪০ আসনের বাসে ৯১৪ টাকা। সায়দাবাদ হতে সিলেট: ২৫৭ কিমি দূরত্বে ৫১ আসনের বাসে ৬২৪ টাকা এবং ৪০ আসনের বাসে ৭৯৬ টাকা। সায়দাবাদ হতে কুয়াকাটা: ২৮০ কিমি দূরত্বে ৫১ আসনের বাসে ৭৮১ টাকা এবং ৪০ আসনের বাসে ৯৯৬ টাকা। সায়দাবাদ হতে জকিগঞ্জ: ৫১ আসনের বাসে ৮৪৮ টাকা এবং ৪০ আসনের বাসে ১,০৮১ টাকা।
২. মহাখালী টার্মিনাল হতে রুটসমূহ
মহাখালী হতে সিলেট: ২৪৫ কিমি দূরত্বে ৫১ আসনের বাসে ৫৯৯ টাকা এবং ৪০ আসনের বাসে ৭৬৩ টাকা। মহাখালী হতে রংপুর: ২৯৭ কিমি দূরত্বে ৫১ আসনের বাসে ৭৪১ টাকা এবং ৪০ আসনের বাসে ৯৪৫ টাকা। মহাখালী হতে নীলফামারী: ৩৫৭ কিমি দূরত্বে ৫১ আসনের বাসে ৮৮৫ টাকা এবং ৪০ আসনের বাসে ১,১২৮ টাকা। মহাখালী হতে কক্সবাজার: ৩৯৬ কিমি দূরত্বে ৫১ আসনের বাসে ৯৬৭ টাকা এবং ৪০ আসনের বাসে ১,২৩৩ টাকা। মহাখালী হতে পঞ্চগড়: ৪৩৮ কিমি দূরত্বে ৫১ আসনের বাসে ১,০৭৯ টাকা এবং ৪০ আসনের বাসে ১,৩৭৬ টাকা।
৩. গাবতলী টার্মিনাল হতে রুটসমূহ
গাবতলী টার্মিনাল থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চলের জেলাসমূহ যেমন—যশোর, খুলনা, বেনাপোল, কুষ্টিয়া, রাজশাহী, পাবনা, বগুড়া, দিনাজপুর, ঠাকুরগাঁওসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রুটে কিলোমিটারে ২.৪০ টাকা হারে নতুন ভাড়া প্রয়োগ করা হচ্ছে। তবে নির্দিষ্ট গন্তব্যের চূড়ান্ত ভাড়া জানতে সংশ্লিষ্ট রুটের অনুমোদিত দূরত্ব ও প্রযোজ্য টোলের হিসাব দেখতে হবে।
দূরপাল্লায় সব রুটের নতুন নির্ধারিত বাসভাড়ার তালিকা নিচে দেওয়া হলো। তালিকা দেখতে ক্লিক করুন: মহাখালী গাবতলী সায়দাবাদ অন্যান্য জেলা (বিভাগ টু বিভাগ)
কেএম