• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

১৩ স্পট আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রীর, তড়িৎ নির্দেশনাসহ যা যা করলেন

ডেস্ক রিপোর্ট
  ১৭ অক্টোবর ২০২৬, ১৬:৪২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
রাজধানীর ১৩ স্পট আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: দেশ টিভি
রাজধানীর ১৩ স্পট আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: দেশ টিভি

কোনো পূর্বঘোষণা নেই, নেই নির্ধারিত সফরসূচি—হঠাৎ রাজধানীর বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান পরিদর্শনে বের হন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাসপাতাল থেকে শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি আবাসন থেকে ফুটপাত—সবখানেই সরেজমিনে দেখলেন নাগরিক সেবার বাস্তব চিত্র। কোথাও অনিয়মে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ, কোথাও অপরিচ্ছন্নতায় অসন্তোষ, আবার কোথাও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেছেন সরকারপ্রধান।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (১৭ অক্টোবর) সকালে প্রধানমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনে উঠে এলো নাগরিক সেবা, পরিচ্ছন্নতা ও জনদুর্ভোগের নানা চিত্র।

পরিদর্শনে গিয়ে শিশু হাসপাতালের এক চিকিৎসককে ধূমপানরত অবস্থায় হাতেনাতে ধরে তাৎক্ষণিক বরখাস্তের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী কোয়ার্টারের অপরিচ্ছন্ন পরিবেশ দেখেও তীব্র অসন্তোষ প্রকাশ করেন তিনি। পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুই সপ্তাহের সময়সীমা বেঁধে দেন। পাশাপাশি, স্কুল-কলেজ পরিদর্শনে গিয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

অন্যদিকে, মিরপুর-১০ এলাকায় দখলমুক্ত ফুটপাত পরিদর্শনকালে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি এবং তাদের অভিজ্ঞতা ও মতামত শোনেন।

চিকিৎসকে বরখাস্তের নির্দেশ: রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট পরিদর্শনে গিয়ে নিজ কক্ষে ধূমপানরত অবস্থায় সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামকে দেখে অসন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। আকস্মিক পরিদর্শনে গিয়ে এ ঘটনা দেখে হাসপাতালের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হককে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পরে চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়।

আজিমপুর সরকারি কোয়ার্টার পরিদর্শন: ঢাকার আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী কোয়ার্টারের অপরিচ্ছন্ন পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুরো এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করে বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুই সপ্তাহের সময় দিয়েছেন তিনি।

আরও পড়ুন

যে কারণে পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম

কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডে পর্যটনমন্ত্রীর শোক প্রকাশ

নিজ কলেজে গিয়ে শিক্ষার্থীদের দেশ গড়ার বার্তা দিলেন প্রধানমন্ত্রী

মিরপুর-১০-এ দখলমুক্ত ফুটপাত পরিদর্শন: মিরপুর-১০ এলাকায় দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনকালে পথচারীদের সঙ্গে কথা বলে তাদের সুবিধা-অসুবিধার কথা শোনেন তিনি। আগে হকারদের দখলে থাকা ফুটপাত উচ্ছেদের পর চলাচলে কতটা সুবিধা হচ্ছে, তা পথচারীদের কাছে জানতে চান প্রধানমন্ত্রী।

ডেঙ্গু প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা এবং পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মিরপুর বাংলা কলেজ পরিদর্শনকালে বিএনসিসি ও স্কাউট সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর বাংলাদেশ গড়ার কাজ এখন থেকেই শুরু করতে হবে।

কেএম

  • প্রধানমন্ত্রী তারেক রহমান
  • আকস্মিক পরিদর্শন
  • রাজধানী
এ সম্পর্কিত আরও খবর
সংঘর্ষে রণক্ষেত্র উত্তরা, আহত অন্তত ৫০
সংঘর্ষে রণক্ষেত্র উত্তরা, আহত অন্তত ৫০
আজকের দিনের উল্লেখযোগ্য কর্মসূচি 
আজকের দিনের উল্লেখযোগ্য কর্মসূচি 
শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট-শপিংমল বন্ধ
শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট-শপিংমল বন্ধ
রাজধানীতে পুলিশের অভিযানে ৫১০ জন গ্রেপ্তার
রাজধানীতে পুলিশের অভিযানে ৫১০ জন গ্রেপ্তার
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।