দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার (ইউনেস্কো) নির্বাহী বোর্ডের ২২৫তম অধিবেশনে বাংলাদেশের পক্ষে জাতীয় বিবৃতি উপস্থাপন করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ফ্রান্সের প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে তিনি এ বিবৃতি উপস্থাপন করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ইউনেস্কোর নির্বাহী বোর্ডের সভাপতি কাতারের নাসের বিন হামাদ আল হিনজাব।
বক্তব্যে আবদুল খালেক বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইনির্ভর ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে চলতে ইউনেস্কোকে যথাযথ কৌশল গ্রহণ করতে হবে। পাশাপাশি, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে সংস্থাটির কর্মপরিধির আওতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ন্ত্রণের প্রক্রিয়া শুরুর বিষয়টিও বিবেচনা করা প্রয়োজন।
শিক্ষা সচিব বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার শিক্ষার পথে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করতে বাস্তবসম্মত পদক্ষেপ নিচ্ছে। শিক্ষার্থীদের বিদ্যালয়ে ভর্তির হার বাড়ানো এবং প্রাথমিক পর্যায় থেকেই তাদের নিয়মিত উপস্থিতি ও পড়াশোনা অব্যাহত রাখা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।
তিনি আরও বলেন, আধুনিক শিক্ষা একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ ও বহুমাত্রিক গুণাবলিসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলে। এ লক্ষ্য সামনে রেখে জাতীয় শিক্ষাক্রমে ক্রীড়াকে আনুষ্ঠানিক বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি, দেশব্যাপী যুব ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে ২০ লাখেরও বেশি শিক্ষার্থীকে সম্পৃক্ত করা সম্ভব হয়েছে।
আবদুল খালেক বলেন, মাতৃভাষাকে কেন্দ্রে রেখে বহুভাষিক শিক্ষার প্রসার এবং প্রাথমিক শিক্ষার ভিত্তি সুদৃঢ় করাও সরকারের অগ্রাধিকার। এ ছাড়া পুষ্টি ও সামাজিক সহায়তা কাঠামোকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি জলবায়ু-ঝুঁকিপূর্ণ অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সুযোগ নিশ্চিত করা, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি) সম্প্রসারণ এবং বিনামূল্যে শিক্ষার মাধ্যমে নারীর ক্ষমতায়নের বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
যে আই