দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে দেশের স্বার্থ রক্ষা করার আহ্বান জানিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, ‘যেমন-তেমনে কর্মী পাঠানো যাবে না।’
আজ মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক প্রতিমন্ত্রী মো. নুরুল হক ও সচিব মো. মোখতার আহমেদ উপস্থিত ছিলেন।
আরিফুল হক চৌধুরী বলেন, ‘আমরা যে ম্যানপাওয়ার পাঠাব, সে মানুষের চাকরির নিশ্চয়তা, যে যাবে, সে কত টাকায় যাবে, সবকিছু নিশ্চয়তা যাচাই করে আমরা পাঠাব। আমরা এটাকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসছি।’
মন্ত্রী বলেন, ‘ন্যাশনাল ইন্টারেস্টে আসুন, আমরা সবাই মিলে মূল জায়গাটা ধরি। আমাদের ল্যাপসও আছে। আমরা কবে নাগাদ পাঠাতে পারব, এই ইস্যুতে খালি একটু আপডেট নিয়ে নিই। আমরা তো সবকিছুই মোটামুটি আশা করছি, মালয়েশিয়ার অনলাইন প্লাটফর্ম এফডব্লিউসিএমএসে যথাসম্ভব আমরা এই ইনপুট দিচ্ছি।’
বেসরকারি রিক্রুটিং এজেন্সি ও চাহিদাপত্র যাচাই প্রসঙ্গে আরিফুল হক চৌধুরী বলেন, ‘যারা প্রাইভেট রিক্রুটিং এজেন্সি রয়েছে, তারা অনেকেই বিভিন্ন চাহিদাপত্র নিয়ে এসেছে, আমরা দেখতে পাচ্ছি। যেটা চলমান প্রক্রিয়ায় বৈধভাবে আসছে, প্রবাসী (হাইকমিশন) আমাদের যেটা আছে, এরা গিয়ে ভেরিফাই করে দেখছে।’
বোয়েসেলের মাধ্যমে কর্মী পাঠানো প্রসঙ্গে তিনি বলেন, ‘অলমোস্ট তারা রেডি আছে। কিন্তু অলমোস্ট রেডি থাকলেও প্রাইভেটের মাধ্যমে আমি নিতে চাচ্ছি না। প্রাইভেট নিলে তো আমার নিয়ন্ত্রণ থাকবে না। আমরা বোয়েসেলের মাধ্যমে এর জন্য বারবার বলছি। ওরা বলছে, ৮ অক্টোবরের মধ্যে আমাদের বোয়েসেল অন্তর্ভুক্ত হচ্ছে।’
সার্বিয়ার ভিসাপ্রাপ্তদের আন্দোলন প্রসঙ্গে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, ‘শত শত যুবকের কাছ থেকে ৮ লাখ করে টাকা নিয়ে ভিসা দেওয়ার নামে প্রতারণা করেছে কিছু ট্রাভেলস এজেন্সি। এইসব এজেন্সির লোকেরাই লোকজন জড়ো করে আন্দোলন করছে।’
তিনি বলেন, ‘তাদের ভিসা যদি সঠিক হয় এবং ওয়ার্ক পারমিট থাকে, তাহলে তারা ক্লিয়ারেন্স পেয়ে যাবে। কিন্তু যদি সঠিক না হয়, তাহলে যারা এটা করেছেন, তাদের আইনের আওতায় আনা হবে।’
/অ