দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী মাঠ পর্যায়ের জনবলের বেতন নির্ধারণের কাজ এগিয়ে নিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) নতুন নির্দেশনা দিয়েছে। এর অংশ হিসেবে অধীন সব অফিস ও প্রতিষ্ঠানের কর্মীদের পূর্ণাঙ্গ তথ্য চাওয়া হয়েছে।
আগামী ৭ অক্টোবরের মধ্যে নির্ধারিত ছকে এসব তথ্য পাঠাতে বলা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে এ-সংক্রান্ত চিঠি জারি করা হয়।
চিঠিতে বলা হয়েছে, কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন কার্যক্রম সহজতর এবং এ কার্যক্রমে অধিকতর স্বচ্ছতা নিশ্চিত করতে আইবাস++-এর অর্গানোগ্রাম সাব-মডিউলের ডেটাবেইসে প্রতিষ্ঠানভিত্তিক জনবলের পূর্ণাঙ্গ তথ্য এন্ট্রির কাজ চলমান রয়েছে। এতে পদ বা পদবি, মূল গ্রেড ও পদসংখ্যার তথ্য অন্তর্ভুক্ত করতে হবে।
চিঠিতে আরও বলা হয়েছে, সরকারের আর্থিক ব্যবস্থাপনা আরও সুসংহত করার লক্ষ্যে আইবাস++-এর পে ফিক্সেশন সাব-সিস্টেমে জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী বেতন নির্ধারণের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মাউশি অধিদপ্তর ও এর অধীন মাঠ পর্যায়ের কার্যালয়গুলোর প্রতিষ্ঠানভিত্তিক জনবলের পূর্ণাঙ্গ তথ্য অর্গানোগ্রাম সাব-মডিউলে এন্ট্রি করা প্রয়োজন।
এতে বলা হয়, জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী বেতন নির্ধারণের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মাউশির অধীন মাঠ পর্যায়ের কার্যালয়গুলোকে এনাম কমিশনের পর সৃষ্ট পদগুলো অর্গানোগ্রাম সাব-মডিউলে এন্ট্রি করতে হবে।
এ জন্য অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অধিশাখার (পূর্বের ব্যয় নিয়ন্ত্রণ অধিশাখা) পৃষ্ঠাঙ্কনকৃত জিওসহ প্রতিষ্ঠানভিত্তিক জনবলের পূর্ণাঙ্গ তথ্য নির্ধারিত ছকে পাঠাতে বলা হয়েছে।
এছাড়া চিঠিতে আরো বলা হয়, তথ্যের হার্ড কপি উপপরিচালক, এইচআরএম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) ঢাকা, রুম নম্বর-৫৩০ এবং সফট কপি Nikosh ফন্টে Word Document হিসেবে [email protected] ঠিকানায় ই-মেইলে পাঠাতে বলা হয়েছে। নির্ধারিত ছকে ক্রমিক নম্বর, পদের নাম (বাংলা ও ইংরেজি), পদের মূল গ্রেড (substantive grade), পদসংখ্যা এবং মন্তব্যের তথ্য চাওয়া হয়েছে।
এমএম/