• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

সৌদি প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের জরুরি সতর্কবার্তা

দেশ টিভি ডেস্ক
  ০১ অক্টোবর ২০২৬, ১৯:২১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের স্থানীয় আইন ও বিধিবিধান কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে স্থানীয় আইন, জননিরাপত্তা ও সামাজিক শান্তি-শৃঙ্খলার পরিপন্থী যেকোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য প্রবাসীদের প্রতি বিশেষ সতর্কবার্তা দেয়া হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বৃহস্পতিবার (১ অক্টোবর) এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা জারি করে বাংলাদেশ দূতাবাস।

এতে সৌদি আরবে বসবাসরত সব বাংলাদেশিকে দেশটির প্রচলিত আইন ও বিধিবিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকার পাশাপাশি দায়িত্বশীল ও সচেতন আচরণ করার অনুরোধ জানানো হয়। দূতাবাসের বিজ্ঞপ্তিতে বিশেষভাবে ছবি ও ভিডিও ধারণের বিষয়ে সতর্ক করা হয়েছে। সংরক্ষিত এলাকা বা স্থাপনা, স্পর্শকাতর ও সংবেদনশীল কোনো ঘটনা কিংবা বিষয়বস্তুর ছবি তোলা বা ভিডিও ধারণ থেকে বিরত থাকতে বলা হয়েছে।

পাশাপাশি প্রয়োজন ছাড়া যেকোনো ধরনের ছবি বা ভিডিও ধারণ না করার জন্যও প্রবাসীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রেও প্রবাসীদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে দূতাবাস।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ফেসবুক, ইউটিউব, এক্সসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের স্থানীয় আইন, জননিরাপত্তা কিংবা জনশৃঙ্খলার পরিপন্থী কোনো ধরনের কনটেন্ট প্রকাশ, প্রচার, সংরক্ষণ বা অন্যের সঙ্গে আদান-প্রদান করা যাবে না। এমনকি এ ধরনের কোনো কনটেন্টে লাইক, কমেন্ট বা শেয়ার করার ক্ষেত্রেও সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয়েছে।

এ ছাড়া রিয়াদে বাংলাদেশ দূতাবাস এবং ডিপ্লোমেটিক কোয়ার্টার এলাকায় চলাচলের ক্ষেত্রেও নির্দিষ্ট নির্দেশনা দিয়েছে দূতাবাস। সেবা গ্রহণের প্রয়োজন ছাড়া দূতাবাসে আসার পর ভেতরে, বাইরে কিংবা আশপাশের এলাকায় উদ্দেশ্যহীনভাবে অবস্থান বা ঘোরাফেরা না করার জন্য বলা হয়েছে। একই সঙ্গে অনুমতি ছাড়া এসব এলাকায় ছবি তোলা বা ভিডিও ধারণ থেকেও বিরত থাকতে অনুরোধ করা হয়েছে।

দূতাবাস জানিয়েছে, এসব নির্দেশনা অমান্য করলে সৌদি আরবের প্রচলিত আইনে দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। ফলে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের স্থানীয় আইন ও বিধিবিধান সম্পর্কে সচেতন থাকার পাশাপাশি সেগুলো যথাযথভাবে অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন

পদত্যাগপত্রে যা লিখেছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

শেনজেন ভিসা নিয়ে বড় পরিবর্তন, যা জানাল সুইডিশ দূতাবাস

কৃষক কার্ডে মিলবে যে ১০ সেবা

এমপি মিষ্টির পদত্যাগ আজ থেকেই কার্যকর: স্পিকার

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ ও সুশৃঙ্খল জীবনযাপন নিশ্চিত করার জন্য স্থানীয় আইন মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে প্রবাসীদের দায়িত্বশীল আচরণ সৌদি আরবে বাংলাদেশের ভাবমূর্তি সমুন্নত রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ কারণে সৌদি আরবে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিককে দূতাবাসের নির্দেশনা মেনে চলার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার, ছবি ও ভিডিও ধারণ এবং সংবেদনশীল স্থান বা বিষয় ঘিরে যেকোনো কর্মকাণ্ডের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

/অ

  • সৌদি আরব
  • প্রবাসী
  • বাংলাদেশ দূতাবাস
এ সম্পর্কিত আরও খবর
সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বিমানমন্ত্রীর বৈঠক, সহযোগিতা বাড়ানোর আলোচনা
সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বিমানমন্ত্রীর বৈঠক, সহযোগিতা বাড়ানোর আলোচনা
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা করল সৌদি আরব, থাকছে যেসব সুবিধা
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা করল সৌদি আরব, থাকছে যেসব সুবিধা
সৌদিতে প্রবাসী বাংলাদেশীদের জন্য জরুরি নির্দেশনা
সৌদিতে প্রবাসী বাংলাদেশীদের জন্য জরুরি নির্দেশনা
সৌদি আরবে বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা 
সৌদি আরবে বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা 
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।