• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

স্থানীয় সরকার নির্বাচনে সেনা মোতায়েন নিয়ে যা জানালেন শাহে আলম

দেশ টিভি ডেস্ক
  ০১ অক্টোবর ২০২৬, ১৮:০০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

২০২৭ সালের জানুয়ারি থেকে জুনের মধ্যে দেশে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রয়োজনে সেনাবাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে গাইবান্ধা সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে, ২০২৭ সালের জানুয়ারি থেকে জুনের মধ্যে ধাপভিত্তিক নির্বাচন কার্যক্রম শুরু করবে। এ লক্ষ্যে নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় বাজেট-বরাদ্দ রাখা হয়েছে।

নির্বাচনের নিরপেক্ষতা নিশ্চিত করার বিষয়ে তিনি বলেন, ‘গণমাধ্যমের মাধ্যমে গাইবান্ধাবাসী তথা দেশবাসীকে জানাতে চাই, নির্বাচনের কোনো অনিয়ম বা কলঙ্কের দায় বিএনপি সরকার কিংবা তারেক রহমান নিজের ঘাড়ে নেবেন না। আগামী দিনে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ ও জেলা পরিষদ নির্বাচন যেন সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু ও দল নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়, সেজন্য প্রশাসন ও নির্বাচন কমিশনকে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।’

প্রয়োজনে সেনাবাহিনী মোতায়েনের কথা উল্লেখ করে মীর শাহে আলম বলেন, ‘এ নির্বাচনগুলোকে সর্বসাধারণের কাছে শতভাগ গ্রহণযোগ্য করতে যদি সেনা মোতায়েন করতে হয়, তবে সরকার সেনা মোতায়েন করবে। তবুও জনগণের প্রত্যক্ষ ভোটে তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা হবে।’

বিগত সরকারের স্থানীয় উন্নয়ন ও প্রশাসনিক ব্যর্থতার সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, ‘বিগত ২০ বছর ধরে স্বৈরাচারী সরকার অবাধ নির্বাচন ছাড়া এবং রাতের ভোটের মাধ্যমে গাইবান্ধা জেলায় যাদের নির্বাচিত দেখিয়েছে, তারা জেলার উন্নয়নে কোনো কার্যকর ভূমিকা রাখেনি। এটি একটি অবহেলিত জেলা। এখানে কর্মসংস্থান সৃষ্টি, কৃষি ব্যবস্থার উন্নয়ন, নদীভাঙন প্রতিরোধ এবং চরাঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে বড় ধরনের কাজের প্রয়োজন রয়েছে।’

তিনি আরও জানান, জেলায় আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকের ব্যবহার নিয়ন্ত্রণে নেওয়া পদক্ষেপের বিষয়ে আগেই গোয়েন্দা সংস্থার প্রতিবেদন পর্যালোচনা করা হয়েছে।

বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের রুফটপ সোলার প্যানেল মহাপরিকল্পনার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা উত্তরাধিকার সূত্রে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট পেয়েছি। এ সংকট কাটাতে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে সোলার প্যানেলে বিদ্যুৎ উৎপাদনের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা ঘোষণা করেছেন। ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন করে নিজেদের চাহিদা মেটানোর পর নেট মিটারের মাধ্যমে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিলে সরকার প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা হারে মূল্য পরিশোধ করবে।’

তিনি জানান, স্থানীয় সরকারভুক্ত প্রতিষ্ঠান যেমন ইউনিয়ন পরিষদ, গ্রামীণ হাট-বাজার, জেলা পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন এবং এসব প্রতিষ্ঠানের আওতাধীন ডাকবাংলো, অডিটোরিয়াম ও কমিউনিটি সেন্টারের ছাদে সৌর প্যানেল স্থাপনের জন্য ৩৭০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

আঞ্চলিক উন্নয়ন বৈষম্য ও চরাঞ্চলের উন্নয়ন বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘দলমত নির্বিশেষে দেশের ৬৪ জেলাতেই সমান উন্নয়ন নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের প্রতিটি অঞ্চলের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত করতে মন্ত্রিসভার ৩০ জন মন্ত্রীকে বিভিন্ন জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।’

মতবিনিময় সভায় জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মাইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

শি জিনপিংকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

এলপিজি বিক্রি ও মজুদ নিয়ে কড়া বার্তা

অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে অরাজকতার চেষ্টা করছে কিছু দল: প্রধানমন্ত্রী

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে মীর শাহে আলম স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে পূর্বনির্ধারিত সরকারি কর্মসূচিতে যোগ দেন।

এমএম/

  • ইউনিয়ন পরিষদ নির্বাচন
এ সম্পর্কিত আরও খবর
ইউনিয়ন পরিষদ নির্বাচন কবে, যা জানালেন ইসি
ইউনিয়ন পরিষদ নির্বাচন কবে, যা জানালেন ইসি
১৩ সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী যারা
১৩ সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী যারা
সহিংসতার ইতিহাসের মাঝে ইসির বড় চ্যালেঞ্জ
সহিংসতার ইতিহাসের মাঝে ইসির বড় চ্যালেঞ্জ
স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠান নিয়ে নতুন সময়সীমার কথা জানালো নির্বাচন কমিশন
স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠান নিয়ে নতুন সময়সীমার কথা জানালো নির্বাচন কমিশন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।