দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফ্যাসিবাদী শক্তিকে আর কোনোদিন বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ধোলাইখালে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে বিএনপি আয়োজিত সমাবেশে বক্তব্যকালে এমন মন্তব্য করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা এই দেশে গণহত্যা করেছে, গুম-খুন করেছে, তাদের প্রত্যেকের বিচার করা হবে। ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশের মাটিতে আর কোনোদিন রাজনীতি করতে দেওয়া হবে না। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যেভাবে আমরা রক্ত দিয়েছিলাম গণতন্ত্রের জন্য, ফ্যাসিবাদকে রুখে দেওয়ার জন্য, ঐক্যবদ্ধভাবে আমরা সেভাবেই রাজপথে থাকব।’
তিনি বলেন, ‘আমরা চাই শেখ হাসিনা আসুক, প্রত্যাবর্তন চুক্তির মাধ্যমে তাকে ফিরিয়ে দেয়া হোক। এসে সাজা ভোগ করুক অথবা আপিল করার সুযোগ থাকলে আপিল করুক। আওয়াজ দিয়ে লাভ নেই।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের পার্শ্ববর্তী বহু দেশে আমাদের চেয়ে কয়েকগুণ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি হয়েছে। যেহেতু বর্ডারে তেল পাচার হয়ে যাচ্ছে, আন্তর্জাতিক বাজারেও বৃদ্ধি পাচ্ছে, তাই আমাদের বাধ্য হয়ে তেলের দাম কিছুটা বৃদ্ধি করতে হয়েছে। সেজন্য আমরা জনগণের কাছে দুঃখ প্রকাশ করছি, প্রধানমন্ত্রী তারেক রহমানও বারবার দুঃখ প্রকাশ করছেন।’
/অ