• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

সারাদেশে দলিল লেখকদের জন্য জরুরি নির্দেশনা

দেশ টিভি ডেস্ক
  ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৫:২২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নবায়নের পর দলিল লেখকদের সনদপত্র বছরের পর বছর সাব-রেজিস্ট্রি অফিসে পড়ে থাকার ঘটনা বন্ধে কঠোর নির্দেশনা দিয়েছে নিবন্ধন অধিদপ্তর।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

নবায়ন করা সনদ সংশ্লিষ্ট দলিল লেখকের কাছে ফেরত দেওয়া নিশ্চিত করতে সাব-রেজিস্ট্রারদের নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে নির্ধারিত সময়ে নবায়নের আবেদন না করা বা আবেদন অগ্রাহ্য হলে সংশ্লিষ্ট দলিল লেখকের নাম রেজিস্টার বই থেকে কর্তনেরও নির্দেশ দেওয়া হয়।

নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শকের কার্যালয় থেকে সম্প্রতি এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।

অফিস আদেশে বলা হয়, ‘দলিল লেখক (সনদ) বিধিমালা, ২০১৪’ এর বিধি-৪-এর উপবিধি (২) অনুযায়ী সনদপ্রাপ্ত দলিল লেখকদের সনদ নবায়নের জন্য নির্ধারিত ফি জমার ট্রেজারি চালানের কপিসহ প্রতিবছর ১৫ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারির মধ্যে সাব-রেজিস্ট্রারের মাধ্যমে জেলা রেজিস্ট্রারের কাছে আবেদন করতে হয়। জেলা রেজিস্ট্রার যৌক্তিকতা যাচাই শেষে নবায়নযোগ্য সনদ নবায়ন করে সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রি অফিসে পাঠান।

তবে বিভিন্ন মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী, দেশের অনেক সাব-রেজিস্ট্রি অফিসে নবায়ন করা সনদপত্র বছরের পর বছর পড়ে থাকে। সংশ্লিষ্ট দলিল লেখক নবায়নের পর মূল সনদপত্র গ্রহণ করেন না বা তাদের কাছে বিধি অনুযায়ী সনদ ফেরত দেওয়া হয় না। এতে নানা ধরনের জটিলতার সৃষ্টি হচ্ছে।

আদেশে বলা হয়, কোনো কোনো অফিসে দলিল লেখক সিন্ডিকেটের অশুভ তৎপরতায় সাধারণ দলিল লেখকরা মূল সনদপত্র নিজেদের হেফাজতে না থাকায় বিভিন্নভাবে জিম্মি ও হয়রানির শিকার হচ্ছেন। এ অবস্থায় সাব-রেজিস্ট্রারদের প্রতি বছর ১৫ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারির মধ্যে সনদ নবায়নের বৈধ আবেদনগুলো নবায়নের সুপারিশসহ সংশ্লিষ্ট জেলা রেজিস্ট্রারের কাছে উপস্থাপন করতে বলা হয়।

নবায়নের আবেদনযোগ্য বিবেচিত হলে জেলা রেজিস্ট্রারকে পরবর্তী এক মাসের মধ্যে সনদ নবায়ন সম্পন্ন করে সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রি অফিসে ফেরত দেওয়া নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন

সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর

একই সঙ্গে সাব-রেজিস্ট্রারকে নবায়ন করা সনদ সংশ্লিষ্ট দলিল লেখকের কাছে ফেরত দেওয়া নিশ্চিত করে জেলা রেজিস্ট্রারের কাছে প্রতিবেদন পাঠাতে বলা হয়।

অন্যদিকে, কোনো দলিল লেখকের সনদ নবায়নের আবেদন জেলা রেজিস্ট্রার অগ্রাহ্য করলে অথবা কোনো দলিল লেখক বিধিতে নির্ধারিত পদ্ধতিতে নবায়নের জন্য আবেদন করতে ব্যর্থ হলে তার নাম রেজিস্ট্রার বই থেকে কর্তন করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট দলিল লেখককে তাৎক্ষণিকভাবে চিঠির মাধ্যমে জানাতে হবে। একই সঙ্গে ওই চিঠির একটি অনুলিপি নিবন্ধন অধিদপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

কে

  • দলিল নিবন্ধন
  • দলিল লেখক
এ সম্পর্কিত আরও খবর
৭ দফা দাবিতে মাদারীপুরে দলিল লেখকদের বিক্ষোভ
৭ দফা দাবিতে মাদারীপুরে দলিল লেখকদের বিক্ষোভ
ময়মনসিংহে দলিল লেখক মিন্টু হত্যা মামলা: ২ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন
ময়মনসিংহে দলিল লেখক মিন্টু হত্যা মামলা: ২ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন
নলছিটিতে ভুয়া দাতা সেজে দলিল নিবন্ধনের চেষ্টা
নলছিটিতে ভুয়া দাতা সেজে দলিল নিবন্ধনের চেষ্টা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X