দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হাম ছড়িয়ে পড়ার প্রায় সাত মাস পর বাদ পড়া শিশুদের টিকা দিতে আবারও বিশেষ ক্যাম্পেইন শুরু করছে সরকার। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে ‘হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন ২০২৬’ উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ক্যাম্পেইন চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।
এ সময়ে ৬ থেকে ৫৯ মাস বয়সী ৩৪ লাখ শিশুকে টিকা দেওয়া হবে। এসব শিশু ৫ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত চলা জাতীয় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি থেকে বাদ পড়েছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত সাত মাসে হামের উপসর্গ নিয়ে ১ লাখ ৮৫ হাজার ৮৩৩ জন চিকিৎসা নিয়েছেন। নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২১ হাজার ১৫ জনের। এ সময়ে হামের উপসর্গ নিয়ে ৯৮৩ জন এবং নিশ্চিত হাম আক্রান্ত ১০১ জনসহ মোট ১ হাজার ৮৪ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২০১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মারা গেছেন তিনজন। বর্তমানে সারা দেশে পাঁচ হাজারের বেশি রোগী হাসপাতালে চিকিৎসাধীন।
জনস্বাস্থ্যবিদেরা বলছেন, সংক্রমণের হটস্পট শনাক্ত করে ঝুঁকিপূর্ণ সব শিশুকে টিকার আওতায় আনা এবং রোগী থেকে সংক্রমণ ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।
কেএম