• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

সরকারি চাকরিজীবী হলেও নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যারা

দেশ টিভি ডেস্ক
  ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশা নবম জাতীয় পে স্কেলের গেজেট ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। গত ১ জুলাই ২০২৬ থেকেই নতুন এ বেতন কার্যকর হয়েছে। তবে ওই দিন যারা চাকরি থেকে অবসরে গেছেন, তাদের সবাই নতুন পে স্কেলের সুবিধা পাবেন না।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বিশেষ করে, ৩০ জুন ২০২৬ তারিখে যাদের অবসরোত্তর ছুটি শেষ হয়েছে এবং ১ জুলাই অবসরে গেছেন, তাদের ক্ষেত্রে নতুন বেতনস্কেলে বেতন নির্ধারণের সুবিধা প্রযোজ্য হবে না।

বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর আওতা ও বেতন নির্ধারণের নিয়ম বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। সেখানে অবসরপ্রাপ্ত ও অবসরোত্তর ছুটিতে থাকা কর্মচারীদের জন্য পৃথক বিধান রাখা হয়েছে।

১ জুলাই অবসর নিলে কী হবে?

গেজেট অনুযায়ী, কোনো কর্মচারীর অবসরোত্তর ছুটি ৩০ জুন ২০২৬ তারিখে শেষ হলে তিনি ১ জুলাই ২০২৬ তারিখে অবসর নেবেন।

এ ধরনের কর্মচারী ১ জুলাই থেকে কার্যকর নতুন জাতীয় বেতনস্কেলে বেতন নির্ধারণের সুবিধা পাবেন না।

অন্যদিকে, ১ জুলাই ২০২৬ তারিখে যারা অবসরোত্তর ছুটিতে ছিলেন, তাদের ক্ষেত্রে নিয়ম আলাদা।

তাদের বেতন নতুন জাতীয় বেতনস্কেলের সংশ্লিষ্ট অনুরূপ স্কেলে নির্ধারণ করা হবে। তবে এটি হবে শুধু পেনশন নির্ধারণের জন্য।

অবসরোত্তর ছুটির সময় কোনো কর্মচারীর বার্ষিক বেতনবৃদ্ধির তারিখ পড়লে সেই বেতনবৃদ্ধিও পেনশন নির্ধারণের সময় হিসাব করা হবে।

তবে অবসরোত্তর ছুটির সময়ে যে ছুটির বেতন তিনি পাবেন, সেটি পুরোনো বেতনস্কেল অনুযায়ী দেওয়া হবে।

১ জুলাই থেকেই পুরোনো বেতনস্কেল বাতিল

গেজেট অনুযায়ী, ৩০ জুন ২০২৬ পর্যন্ত যে বেতনস্কেল চালু ছিল, তা ১ জুলাই থেকে বিলুপ্ত হয়েছে।

এর পরিবর্তে পুরোনো বেতনস্কেলের প্রতিটি স্কেলের বিপরীতে জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর সংশ্লিষ্ট অনুরূপ স্কেল কার্যকর হয়েছে।

অর্থাৎ, ৩০ জুন কোনো কর্মচারী যে মূল বেতন বা গ্রেডে ছিলেন, ১ জুলাই থেকে সেই বেতনের ভিত্তিতে নতুন বেতনস্কেলে তাঁর বেতন নির্ধারণ করা হবে।

নতুন পে স্কেলে ২০ গ্রেড

জাতীয় বেতনস্কেল, ২০২৬-এ মোট ২০টি গ্রেড রাখা হয়েছে। গ্রেড-১: ১ লাখ ৫৬ হাজার টাকা এবং গ্রেড-২০: ২০ হাজার টাকা থেকে শুরু হয়ে ৪৮ হাজার ৪০০ টাকা পর্যন্ত।

এ ছাড়া মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও সমমর্যাদার পদের বেতন ১ লাখ ৭২ হাজার টাকা এবং সিনিয়র সচিব ও সমমর্যাদার পদের বেতন ১ লাখ ৬৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

যেভাবে নতুন বেতন নির্ধারণ হবে

বর্তমান বেতনস্কেলের প্রারম্ভিক ধাপে বেতন পাওয়া কর্মচারীর বেতন নতুন অনুরূপ স্কেলের প্রারম্ভিক ধাপেই নির্ধারণ করা হবে।

কোনো কর্মচারীর মূল বেতন বর্তমান বেতনস্কেলের সর্বনিম্ন ধাপের চেয়ে বেশি হলে প্রথমে তার মূল বেতন ও ওই স্কেলের প্রারম্ভিক ধাপের মধ্যকার পার্থক্য বের করতে হবে। এরপর ওই পার্থক্য নতুন বেতনস্কেলের প্রারম্ভিক ধাপের সঙ্গে যোগ করতে হবে।

যোগফল নতুন স্কেলের কোনো ধাপের সমান হলে ওই ধাপেই বেতন নির্ধারণ করা হবে। আর সমান কোনো ধাপ না থাকলে পরবর্তী উচ্চতর ধাপে বেতন নির্ধারণ করতে হবে।

তবে ১ লাখ ৭২ হাজার, ১ লাখ ৬৪ হাজার এবং গ্রেড-১-এর ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারিত বেতনের ক্ষেত্রে এই পদ্ধতি প্রযোজ্য হবে না।

গেজেটে দেওয়া উদাহরণ অনুযায়ী, ৩০ জুন ২০২৬ তারিখে কোনো কর্মচারী ৯ হাজার ৩০০ টাকা থেকে ২২ হাজার ৪৯০ টাকা পর্যন্ত বর্তমান বেতনস্কেলের প্রারম্ভিক ধাপ ৯ হাজার ৩০০ টাকা মূল বেতন পেলে ১ জুলাই থেকে তার বেতন নতুন অনুরূপ স্কেলের প্রারম্ভিক ধাপ ২১ হাজার ৯০০ টাকা নির্ধারণ হবে।

অন্যদিকে, কোনো কর্মচারী বর্তমান বেতনস্কেলে ১৩ হাজার ৭৯০ টাকা মূল বেতন পেলে নতুন বেতন হবে ২৬ হাজার ৩০০ টাকা।

এর হিসাব হলো, পুরোনো স্কেলের প্রারম্ভিক ধাপ ১২ হাজার ৫০০ টাকা থেকে ১৩ হাজার ৭৯০ টাকা বাদ দিলে পার্থক্য দাঁড়ায় ১ হাজার ২৯০ টাকা। নতুন স্কেলের প্রারম্ভিক ধাপ ২৫ হাজার টাকার সঙ্গে এই পার্থক্য যোগ করলে হয় ২৬ হাজার ২৯০ টাকা। কিন্তু নতুন স্কেলে ২৬ হাজার ২৯০ টাকার ধাপ না থাকায় পরবর্তী উচ্চতর ধাপ ২৬ হাজার ৩০০ টাকায় বেতন নির্ধারণ হবে

পদোন্নতি হলে নতুন নিয়মে বেতন

১ জুলাই কোনো কর্মচারী উচ্চতর বেতনস্কেলের পদে পদোন্নতি পেলে প্রথমে আগের পদে তাঁর বেতন নতুন স্কেলে নির্ধারণ করা হবে। এরপর পদোন্নতিপ্রাপ্ত পদে প্রচলিত নিয়ম অনুযায়ী বেতন নির্ধারণ করা হবে।

প্রেষণে থাকা কর্মচারীদের ক্ষেত্রে, প্রেষণে না থাকলে নিজ দপ্তরে যে বেতন পাওয়ার অধিকারী হতেন, সেই হিসাবের ভিত্তিতে নতুন স্কেলে বেতন নির্ধারণ করা হবে।

ছুটিতে থাকলেও বেতন নির্ধারণ হবে

১ জুলাই কোনো কর্মচারী ছুটিতে থাকলে তাঁর বেতনও নতুন স্কেলে নির্ধারণ করা হবে।

তবে তিনি ছুটিতে থাকা অবস্থায় নতুন পে স্কেলের কারণে যে অতিরিক্ত আর্থিক সুবিধা তৈরি হবে, সেটি ছুটির সময়ের জন্য পাওয়া যাবে না।

সাময়িক বরখাস্তদের ক্ষেত্রে নিয়ম আলাদা

১ জুলাই কোনো কর্মচারী সাময়িক বরখাস্ত থাকলে পুনর্বহাল হয়ে কাজে যোগ না দেওয়া পর্যন্ত তাঁর বেতন নতুন স্কেলে নির্ধারণ করা হবে না।

পরে তিনি পুনর্বহাল হলে প্রথমে ৩০ জুনের পুরোনো বেতনস্কেল অনুযায়ী বেতন নির্ধারণ করা হবে। এরপর সেই বেতনের ভিত্তিতে নতুন জাতীয় বেতনস্কেলে তাঁর বেতন নির্ধারণ করা হবে।

কারা কী সুবিধা পাবেন—সহজভাবে

১ জুলাই অবসর নিয়েছেন: নতুন পে স্কেলে বেতন নির্ধারণের সুবিধা নেই।

১ জুলাই অবসরোত্তর ছুটিতে ছিলেন: নতুন পে স্কেল পেনশন নির্ধারণে বিবেচনা করা হবে।

অবসরোত্তর ছুটির সময় বেতনবৃদ্ধির তারিখ পড়েছে: সেই বেতনবৃদ্ধি পেনশন নির্ধারণে যুক্ত হবে।

আরও পড়ুন

সারাদেশে শুরু হচ্ছে হামের টিকা ক্যাম্পেইন, সূচি প্রকাশ

বিশ্বশান্তির পক্ষে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো পেট্রোবাংলা

অবসরোত্তর ছুটির বেতন: পুরোনো বেতনস্কেল অনুযায়ী দেওয়া হবে।

অর্থাৎ, ১ জুলাই অবসর নেওয়া এবং ১ জুলাই অবসরোত্তর ছুটিতে থাকা—এই দুই অবস্থার জন্য নতুন পে স্কেলে আলাদা নিয়ম করা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ৩০ জুন অবসরোত্তর ছুটি শেষ করে ১ জুলাই অবসর নেওয়া কর্মচারীরা নতুন স্কেলে বেতন নির্ধারণের সুবিধা পাবেন না।

কেএম

  • নবম পে-স্কেল
  • সরকারি চাকরিজীবী
এ সম্পর্কিত আরও খবর
পে-স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন সুখবর
পে-স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন সুখবর
পে ফিক্সেশনে যেসব তথ্য ভুল হলে আটকে যেতে পারে নতুন পে স্কেলে বেতন
পে ফিক্সেশনে যেসব তথ্য ভুল হলে আটকে যেতে পারে নতুন পে স্কেলে বেতন
পে-স্কেলের পর আরেক সুখবর পেলেন সরকারি চাকরিজীবীরা
পে-স্কেলের পর আরেক সুখবর পেলেন সরকারি চাকরিজীবীরা
সরকারি চাকরিজীবীদের বিদেশ ভ্রমণ ও পাসপোর্টে নতুন নিয়ম জারি
সরকারি চাকরিজীবীদের বিদেশ ভ্রমণ ও পাসপোর্টে নতুন নিয়ম জারি
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X