দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন, জবাবদিহিতা, রাজনৈতিক স্থিতিশীলতা ও বিনিয়োগ পরিবেশে বাংলাদেশে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিরাপদ, স্থিতিশীল ও ব্যবসা-বিনিয়োগবান্ধব বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমান গণতান্ত্রিক বাংলাদেশে অংশীদারত্ব, উদ্ভাবন এবং দেশি-বিদেশি বিনিয়োগকে স্বাগত জানায় সরকার।
প্রধানমন্ত্রী বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চান, যেখানে তরুণরা নির্ভয়ে ও নির্বিঘ্নে নিজেদের স্বপ্ন বাস্তবায়নের পথ খুঁজে পাবে। নারীরা আত্মবিশ্বাসের সঙ্গে জীবন পরিচালনা করতে পারবে এবং প্রতিটি শিশু তাদের সম্ভাবনা বিকাশের সুযোগ নিয়ে বেড়ে উঠবে।
তিনি বলেন, সর্বোপরি দেশের জনগণ যেন নিরাপদ ও শান্তিপূর্ণ জীবনের নিশ্চয়তা পায়, সেই লক্ষ্যেই সরকার কাজ করছে। এ জন্যই সরকারের প্রত্যয়, ‘সবার আগে বাংলাদেশ : সবার জন্য বাংলাদেশ’।
বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের সব নীতি ও মূল্যবোধের প্রতি বাংলাদেশের অকুণ্ঠ সমর্থন পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
/অ