দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দাঁড়িয়ে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়াকে স্মরণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে দেওয়া নিজের প্রথম ভাষণে বাবা-মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এই বিশ্বমঞ্চে দাঁড়িয়েই আমার পিতা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আমার মা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়া দেশ এবং জনগণের পক্ষে ভাষণ দিয়েছিলেন। একইভাবে আজ আমিও আমার দেশ এবং জনগণের স্বার্থের পক্ষে এবং একটি শান্তিময় বিশ্ব সমাজের প্রত্যাশায় এখানে দাঁড়িয়েছি।’
তিনি বলেন, একই চেতনা ধারণ করে আজ তিনি দেশের স্বার্থ ও জনগণের কথা বলতে এবং একটি শান্তিপূর্ণ বিশ্বসমাজের প্রত্যাশা নিয়ে এই মঞ্চে দাঁড়িয়েছেন।
ভাষণের শুরুতে প্রধানমন্ত্রী মহান মুক্তিযুদ্ধের সব শহীদ মুক্তিযোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা জানান। স্বাধীনতার পর দেশে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যারা জীবন দিয়েছেন, তাদেরও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।
এ ছাড়া ২০২৪ সালের জুলাই-আগস্টে শিক্ষার্থী ও জনগণের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতিও শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।
ভাষণে তিনি বলেন, বাংলাদেশে দীর্ঘদিনের আন্দোলন ও সংগ্রামের পর এখন ফ্যাসিবাদমুক্ত হয়েছে দেশ। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, তিনি বিশ্বাস করেন, জনগণই সব রাজনৈতিক ক্ষমতার উৎস।
/অ