দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশে সন্ধ্যার পিক আওয়ারে ৪৬৯ মেগাওয়াট লোডশেডিং হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দেশের বিভিন্ন অঞ্চলের বিদ্যুতের চাহিদা ছিল ১৬ হাজার ৩৭৩ মেগাওয়াট। এর মধ্যে সবচেয়ে বেশি লোডশেডিং হয়েছে ময়মনসিংহ জোনে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির জোনভিত্তিক লোডশেডিং ও চাহিদার তথ্য বিশ্লেষণ করে এ চিত্র দেখা গেছে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় ময়মনসিংহে বিদ্যুতের চাহিদা ছিল ১ হাজার ৫১৮ মেগাওয়াট। বিপরীতে লোডশেডিং করা হয়েছে ৩১৪ মেগাওয়াট। এসময়ে ঢাকায় বিদ্যুতের চাহিদা ছিল ৬ হাজার ৯২ মেগাওয়াট এবং লোডশেডিং হয়েছে ৮৪ মেগাওয়াট। সিলেটে ৭৫৫ মেগাওয়াট চাহিদার বিপরীতে লোডশেডিং হয়েছে ৩০ মেগাওয়াট। রংপুরে চাহিদা ছিল ১ হাজার ৬৬ মেগাওয়াট, লোডশেডিং হয়েছে ২৬ মেগাওয়াট।
এছাড়া কুমিল্লা জোনে ১ হাজার ৩৭৯ মেগাওয়াট চাহিদার বিপরীতে ৯ মেগাওয়াট, রাজশাহীতে ১ হাজার ৬৭০ মেগাওয়াটের বিপরীতে ৬ মেগাওয়াট লোডশেডিং হয়েছে।
অন্যদিকে চট্টগ্রাম, খুলনা ও বরিশাল জোনে সন্ধ্যা সাড়ে ৭টার সময় কোনো লোডশেডিং ছিল না। এ তিন অঞ্চলে যথাক্রমে বিদ্যুতের চাহিদা ছিল ১ হাজার ৪৭২, ১ হাজার ৯০০ ও ৫২১ মেগাওয়াট।
সব মিলিয়ে সন্ধ্যার পিক আওয়ারে দেশের ৯টি জোনে বিদ্যুতের মোট চাহিদা ছিল ১৬ হাজার ৩৭৩ মেগাওয়াট এবং লোডশেডিং ছিল ৪৬৯ মেগাওয়াট।
কে