দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো শর্ত নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি ও সমসাময়িক বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
জ্বালানি তেলের দাম বাড়ানো নিয়ে এক প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, ‘এখানে আইএমএফের এমন কোনো শর্ত নেই।’
বিরোধী দলের আন্দোলন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘বিরোধী দল এখন যারা আছেন, তারা লং মার্চ করছেন। করুন, তারা সরকারকে এক দফাও দিয়ে দিচ্ছেন।’
তিনি বলেন, ‘কংগ্রেস পার্টি এত বড় আন্দোলন করল, বা এর আগে মোদির বিরুদ্ধে ফারমারদের আন্দোলন হয়েছিল, মানে দিল্লি বন্ধ করে ফেলা হয়েছিল, কিন্তু সরকারের পদত্যাগ চাওয়া হয় নাই। ব্যর্থতা যেখানে, সেখানে চাপ তৈরি করা, সেটাই বেটার হয়।’
সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ বলছি না, কিন্তু ঢাকা শহরে কিছু কিছু জায়গায় কিছু দুই একটা ককটেল ফুটেছে, বাসে আগুন হয়েছে, এগুলো করে আসলে সংকট তৈরি করা যাবে বলে আমি মনে করি না।
এমএম/