• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

বিয়ে না করার শর্তে পেনশন পাওয়া নিয়ে সুখবর

দেশ টিভি ডেস্ক
  ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মৃত সরকারি কর্মচারীর বিধবা স্ত্রী ও বিপত্নীক স্বামী পুনর্বিবাহ না করার শর্তে আজীবন পারিবারিক পেনশন পাবেন। তবে পারিবারিক পেনশন ভোগকালীন পুনর্বিবাহ করেননি-এ মর্মে বছরে একবার অঙ্গীকারনামা বা প্রত্যয়নপত্র সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে দাখিল করতে হবে। ৫০ বছরের ঊর্ধ্ব বয়সী বিধবার ক্ষেত্রে এ অঙ্গীকারনামা বা প্রত্যয়নপত্র দাখিলের শর্ত প্রযোজ্য হবে না।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সরকারি কর্মচারীদের অবসরকালীন বিভিন্ন সুবিধা পুনর্নির্ধারণ করে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম স্বাক্ষরিত আদেশটি ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হয়েছে বলে গণ্য হবে। ড. মো. ফেরদৌস আলম আদেশটিতে স্বাক্ষর করেন ২ সেপ্টেম্বর।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ রোববার (২০ সেপ্টেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।

এই আদেশের মাধ্যমে সরকারি কর্মচারীদের অবসরকালীন বিভিন্ন সুবিধা পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পেনশনযোগ্য চাকরিকাল ৫ থেকে ২৫ বছর এবং গ্রস পেনশন নির্ধারণের হার সর্বশেষ আহরিত মূল বেতনের ২১ থেকে ৯০ শতাংশের মধ্যে অপরিবর্তিত রাখা হয়েছে। একই সঙ্গে অবসরভোগীদের নিট পেনশন, আনুতোষিক, ছুটি নগদায়ন এবং পেনশনযোগ্য চাকরিকাল পূর্ণ হওয়ার আগে মৃত্যু বা স্বাস্থ্যগত কারণে অক্ষম হয়ে পড়া কর্মচারী ও তাদের পরিবারের জন্য বিশেষ আর্থিক সহায়তার বিধানও নির্ধারণ করা হয়েছে।

সরকারের এ-সংক্রান্ত আদেশে বলা হয়েছে, ২০২৬-২৭ অর্থবছর থেকে মূল পেনশনভোগীদের নিট পেনশন ৩০ জুন ২০২৬ তারিখে প্রাপ্ত নিট পেনশনের ভিত্তিতে নির্ধারিত হবে। সর্বনিম্ন ও সর্বোচ্চ সীমাও নির্ধারণ করা হয়েছে।

চাকরিকাল অনুযায়ী গ্রস পেনশন: পেনশনযোগ্য চাকরিকালের ভিত্তিতে গ্রস পেনশন নির্ধারণের হার হবে- ৫ বছরে ২১ শতাংশ, ৬ বছরে ২৪ শতাংশ, ৭ বছরে ২৭ শতাংশ, ৮ বছরে ৩০ শতাংশ, ৯ বছরে ৩৩ শতাংশ, ১০ বছরে ৩৬ শতাংশ, ১১ বছরে ৩৯ শতাংশ, ১২ বছরে ৪৩ শতাংশ, ১৩ বছরে ৪৮ শতাংশ, ১৪ বছরে ৫১ শতাংশ, ১৫ বছরে ৫৪ শতাংশ, ১৬ বছরে ৫৭ শতাংশ, ১৭ বছরে ৬৩ শতাংশ, ১৮ বছরে ৬৫ শতাংশ, ১৯ বছরে ৬৯ শতাংশ, ২০ বছরে ৭২ শতাংশ, ২১ বছরে ৭৫ শতাংশ, ২২ বছরে ৭৯ শতাংশ, ২৩ বছরে ৮৩ শতাংশ, ২৪ বছরে ৮৭ শতাংশ এবং ২৫ বছর ও তদূর্ধ্ব চাকরিকালে ৯০ শতাংশ।

তবে ৫ থেকে ২৪ বছরের পেনশনযোগ্য চাকরিকালের ক্ষেত্রে পেনশন কেবল নির্দিষ্ট পরিস্থিতিতে প্রাপ্য হবে। বিএসআর পার্ট-১-এর বিধি ৩৩৭ ও ৩৩৮ অনুযায়ী পেনশনযোগ্য চাকরির নিয়মিত অবসান হলে এ পেনশন পাওয়া যাবে। কোনো সরকারি কর্মচারী মৃত্যুবরণ করলে কিংবা বিএসআর পার্ট-১-এর বিধি ৩২১ অনুযায়ী সরকার কর্তৃক গঠিত মেডিকেল বোর্ড শারীরিক বা মানসিক বৈকল্যের কারণে তাকে স্থায়ীভাবে অক্ষম ঘোষণা করলে পেনশন প্রাপ্য হবে।

এ ছাড়া বিএসআর পার্ট-১-এর বিধি ৩০৮ অনুযায়ী স্থায়ী পদ বিলুপ্তির কারণে ছাঁটাই করা হলে এবং অন্য কোনো পদে আত্মীকরণ না হলে ক্ষতিপূরণ পেনশন দেওয়া হবে। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৫১ ধারার বিধান অনুসরণ করে কোনো কর্মচারীর অবসর গ্রহণের সময় বা চাকরির অবসানের সময় সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষের গৃহীত বিচারিক বা বিভাগীয় কার্যক্রম নিষ্পন্ন হওয়ার পর পেনশন ও অন্যান্য অবসর সুবিধা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হলেও এ সুবিধা প্রযোজ্য হবে।

নিট পেনশনে পরিবর্তন: ২০২৬-২৭ অর্থবছর থেকে ৩০ জুন ২০২৬ তারিখে প্রাপ্ত মূল পেনশনভোগীর নিট পেনশনের ভিত্তিতে নতুন নিট পেনশন নির্ধারণ করা হবে। এক্ষেত্রে বিভিন্ন স্তরে বৃদ্ধির হার ও সর্বনিম্ন-সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে।

৩০ জুন ২০২৬ তারিখে সর্বনিম্ন ৯ হাজার টাকা পর্যন্ত নিট পেনশন পাওয়া পেনশনভোগীদের ক্ষেত্রে বৃদ্ধির হার হবে ১০০ শতাংশ। তাদের ন্যূনতম নিট পেনশন হবে ১০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১৮ হাজার টাকা।

৯ হাজার ১ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত নিট পেনশনের ক্ষেত্রে বৃদ্ধির হার হবে ৭৫ শতাংশ। এ শ্রেণির ন্যূনতম নিট পেনশন ১৮ হাজার ১ এবং সর্বোচ্চ ৩৫ হাজার টাকা।

২০ হাজার ১ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত নিট পেনশনের ক্ষেত্রে বৃদ্ধির হার ৬৫ শতাংশ। এক্ষেত্রে ন্যূনতম নিট পেনশন ৩৫ হাজার ১ এবং সর্বোচ্চ ৪৯ হাজার টাকা।

৩০ হাজার ১ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত নিট পেনশনের ক্ষেত্রে বৃদ্ধির হার ৬০ শতাংশ। এ শ্রেণির ন্যূনতম নিট পেনশন ৪৯ হাজার ১ এবং সর্বোচ্চ ৬২ হাজার টাকা।

৪০ হাজার ১ ও তদূর্ধ্ব নিট পেনশনের ক্ষেত্রে বৃদ্ধির হার হবে ৫৫ শতাংশ। এ শ্রেণির নূন্যতম নিট পেনশন ৬২ হাজার ১ এবং সর্বোচ্চ নিট পেনশন নির্ধারণ করা হয়েছে ৭০ হাজার ২০০ টাকা।

তবে যেসব বিদ্যমান পেনশনভোগী ইতোমধ্যে ৭০ হাজার ২০০ টাকার বেশি নিট পেনশন উত্তোলন করছেন, তারা পরবর্তী বার্ষিক বৃদ্ধি বা ইনক্রিমেন্ট অর্থাৎ ১ জুলাই ২০২৭-এর পূর্ব পর্যন্ত বর্তমানে যে নিট পেনশন পাচ্ছেন, সেটিই পাবেন।

আনুতোষিকের হার অপরিবর্তিত: সরকারি কর্মচারীদের আনুতোষিকের বিদ্যমান হার অপরিবর্তিত রাখা হয়েছে। ৫ বছর বা তদূর্ধ্ব কিন্তু ১০ বছরের কম পেনশনযোগ্য চাকরিকালের জন্য প্রতি টাকায় আনুতোষিকের হার ২৬৫ টাকা। ১০ বছর বা তদূর্ধ্ব কিন্তু ১৫ বছরের কম চাকরিকালের জন্য প্রতি টাকায় ২৬০ টাকা, ১৫ বছর বা তদূর্ধ্ব কিন্তু ২০ বছরের কম চাকরিকালের জন্য ২৪৫ টাকা এবং ২০ বছর বা তদূর্ধ্ব চাকরিকালের জন্য প্রতি টাকায় ২৩০ টাকা হারে আনুতোষিক পাওয়া যাবে।

৫ বছর পূর্ণ হওয়ার আগে মৃত্যু বা অক্ষমতায় বিশেষ সহায়তা: কোনো সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ ৫ বছর পূর্ণ হওয়ার আগে স্বাস্থ্যগত কারণে তিনি অক্ষম হয়ে পড়লে অথবা তার মৃত্যু হলে এককালীন বিশেষ আর্থিক সহায়তা দেওয়া হবে। অর্থ মন্ত্রণালয়ের ২০ ডিসেম্বর ১৯৭৭ তারিখের এম.এফ. (আই.ডি)-১-২/৭৭-৮৫৬ নম্বর অফিস স্মারকের ধারাবাহিকতায় চাকরির মেয়াদের প্রতি বছর বা তার অংশবিশেষের জন্য শেষ আহরিত তিনটি মূল বেতনের সমপরিমাণ হারে ওই কর্মচারী অথবা তার পরিবার এ সহায়তা পাবেন।

বিধবা স্ত্রী ও বিপত্নীক স্বামীর আজীবন পারিবারিক পেনশন: বর্তমানে প্রচলিত বিধান অনুযায়ী মৃত কর্মচারীর বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী পুনর্বিবাহ না করার শর্তে আজীবন পারিবারিক পেনশন পাবেন। পারিবারিক পেনশন ভোগকালীন পুনর্বিবাহ করেননি এ মর্মে বছরে একবার অঙ্গীকারনামা বা প্রত্যয়নপত্র সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে দাখিল করতে হবে। তবে ৫০ বছরের ঊর্ধ্ব বয়সী বিধবার ক্ষেত্রে পুনর্বিবাহ না করার অঙ্গীকারনামা বা প্রত্যয়নপত্র দাখিলের এ শর্ত প্রযোজ্য হবে না।

আরও পড়ুন

জ্বালানি তেলের দাম লিটারে বৃদ্ধি ২০ টাকা, আজ থেকেই কার্যকর

অবসরে ১৮ মাসের ছুটি নগদায়ন: অবসরকালে অর্জিত ছুটি পাওনা সাপেক্ষে সর্বোচ্চ ১৮ মাসের ছুটি নগদায়ন করা যাবে। অর্থাৎ ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ ছুটি নগদায়ন হিসেবে পাওয়া যাবে। অবসর উত্তর ছুটি বা পিআরএল এবং ছুটি নগদায়নের ক্ষেত্রে দুদিনের অর্ধগড় বেতনের ছুটিকে এক দিনের গড় বেতনের ছুটিতে রূপান্তর করা যাবে। অবসরকালীন মূল বেতনের ভিত্তিতে এ নগদায়ন সুবিধা অবসর উত্তর ছুটি শুরুর সময় প্রাপ্য হবে। কোনো কর্মচারী অবসর উত্তর ছুটি ভোগ না করলেও এ আর্থিক সুবিধা পাবেন।

আদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট বিধান, আদেশ, স্মারক ও প্রজ্ঞাপনগুলো উল্লিখিত সিদ্ধান্ত অনুযায়ী পরিবর্তিত বা সংশোধিত হয়েছে বলে গণ্য হবে। চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬ অনুযায়ী পেনশনভোগীদের নিট পেনশনের প্রাপ্যতা কার্যকর হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হয়েছে বলে গণ্য হবে। ফলে ওই তারিখ থেকে পিআরএল ভোগরত কর্মচারীরাও প্রযোজ্য ক্ষেত্রে পুনর্নির্ধারিত এসব সুবিধা পাবেন।

কে

  • পেনশন
এ সম্পর্কিত আরও খবর
সরকারি চাকরিজীবীদের পেনশন নিয়ে বড় সুখবর
সরকারি চাকরিজীবীদের পেনশন নিয়ে বড় সুখবর
পেনশনভোগীদের জন্য বড় সুখবর
পেনশনভোগীদের জন্য বড় সুখবর
সর্বজনীন পেনশনে মুনাফাসহ বাড়লো যেসব সুবিধা
সর্বজনীন পেনশনে মুনাফাসহ বাড়লো যেসব সুবিধা
সার্বজনীন পেনশনে বড় পরিবর্তন, স্বামী বা স্ত্রী পাবেন ৮০ বছর পর্যন্ত
সার্বজনীন পেনশনে বড় পরিবর্তন, স্বামী বা স্ত্রী পাবেন ৮০ বছর পর্যন্ত
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X