দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জলবায়ু পরিবর্তন ও নগরায়ণের সঙ্গে পাল্লা দিয়ে বিশ্বের বিভিন্ন শহরে বাড়ছে বায়ুদূষণ। এরই মধ্যে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বায়ুদূষণের তালিকায় ২০৫ স্কোর নিয়ে শীর্ষে উঠে এসেছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর। একই সময়ে ছুটির দিনে ১৬৫ স্কোর নিয়ে তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। আইকিউএয়ারের সূচক অনুযায়ী, কুয়ালালামপুরের বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হচ্ছে।
এ ছাড়া ১৯০ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মালয়েশিয়ার আরেক শহর কুচিং, ১৮১ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, ১৬৫ স্কোর নিয়ে তালিকার ৪ নম্বরে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা এবং পঞ্চম অবস্থানে থাকা ইন্দোনেশিয়ার জাকার্তার স্কোর ১৫৭।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয় বায়ুর মান। আর ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
এ ছাড়া ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।
/অ